বাগেরহাটে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, এক নারীসহ নিহত ৫
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৩ পিএম, ১৮ মে ২০১৯ শনিবার
ছবি: সংগৃহীত
বাগেরহাটের ফকিরহাটে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে গেছে। এতে এক নারীসহ পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কাকডাঙ্গা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বাসটি খুলনা থেকে ঢাকার দিকে যাচ্ছিল। বাগেরহাটের পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় এই দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন।
নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে, তারা হলেন- বাগেরহাট সদরের কোদলা গ্রামের হেকমত বিশ্বাস (৪৫), খুলনা জেলার কয়রা উপজেলার অর্জুনপুর গ্রামের কুদ্দুস সরদার (৬০) ও বাসচালক ফরহাদ (৪৫) খুলনার রূপসা উপজেলার নৈহাটি গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, যাত্রীবাহী বাসটি সড়কের কাকডাঙা এলাকায় পৌঁছালে সামনের একটি চাকা ফেটে যায়। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। নিহতদের মধ্যে একজন নারী এবং একজন পথচারী রয়েছেন বলে জানা গেছে।
আহতদের বাগেরহাটের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজ চালাচ্ছে।
-জেডসি
- রাত পোহালেই ভোট: দেশের ভবিষ্যৎ নির্ধারণ
- আপনার ভোটকেন্দ্র কোনটি জানবেন যেভাবে
- নেপালে নিয়ন্ত্রণ হারিয়ে বাস নদীতে, নিহত ১২
- ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে রাবি অধ্যাপককে অব্যাহতি
- এশিয়া কাপের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ
- ডাবের পানি স্বাস্থ্যের জন্য এতটা কার্যকর কেন?
- ঢাকায় ৩৯৪ আন্তর্জাতিক পর্যবেক্ষক ও ১৯৭ বিদেশি সাংবাদিক
- গুলশান মডেল হাই স্কুল কেন্দ্রে ভোট দিবেন তারেক ও জাইমা
- কানাডায় স্কুলে বন্দুকধারীর হামলা, নিহত ১০
- রাজধানী ফাঁকা, ভোটের টানে বাড়ি গেছে নগরবাসী
- ঢাকা ও আশপাশের তাপমাত্রা বাড়তে পারে
- ভোটের দিন পাঁচ ধরনের যানবাহন চলাচল নিষেধ
- ভুয়া ভোটের আশঙ্কা, নিকাব খুলে পরিচয় শনাক্তের দাবি
- আপনার ভোট অন্য কেউ দিলে কী করবেন
- সাভার-আশুলিয়া: ফাঁকা সড়ক-মহাসড়ক
- নারী ভোটারদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ চাঁদপুরে, সব কর্মকর্তা নারী