ঢাকা, শনিবার ০৪, জুলাই ২০২৬ ০:২৯:৪০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানী নারী উন্নয়নে সরকার দায়িত্ব নিয়ে কাজ করছে: পানিসম্পদমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৯৫ এফডিসিতে উৎসবমুখর পরিবেশে চলছে শিল্পী সমিতির নির্বাচন

বাগেরহাটে বাসের ধাক্কায় নারীসহ দুজন নিহত

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

প্রকাশিত :

বাগেরহাটে বাসের ধাক্কায় একজন নারীসহ দুজন প্রাণ হারিয়েছে। শনিবার ভোর রাতে বাগেরহাট-মাওয়া মহাসড়কের ফলতিতা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ বলছে, নিহত নারীর বয়স ২৫/২৬ বছর এবং পুরুষের বয়স ৪০/৪৫ বছরের মধ্যে।
আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি। হতাহতদের বাড়ি বাগেরহাটের শরণখোলা উপজেলার বিভিন্ন গ্রামের বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে বাগেরহাটের শরণখোলার উদ্দেশে ছেড়ে আসা বনফুল পরিবহনের একটি বাস ফকিরহাটের ফলতিতা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়।
এর ফলে নারী শিশুসহ অন্তত ১০ জন গুরুতর আহত হন। স্থানীয় লোকজন, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
পুলিশ জানায়, পরে সেখান থেকে অন্তত পাঁচজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সকালে সেখানে চিকিৎসাধীন এক নারী ও এক পুরুষের মৃত্যু হয়।