ঢাকা, সোমবার ২২, জুন ২০২৬ ২৩:৩৬:৫৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায় টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায় চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে

বাগেরহাটে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী পলাতক  

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৪৪ এএম, ৯ নভেম্বর ২০২১ মঙ্গলবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

বাগেরহাট জেলার ফকিরহাটে পারিবারিক কলহের জেরে আরিফা বেগম (১৮) নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে স্বামী মোহাম্মদ হেলাল সরদার (২৫)। 

সোমবার (৮ নভেম্বর) রাত সাড়ে ৯টায় ফকিরহাট উপজেলার শ্যামবাগাত এলাকায় আরিফার মায়ের ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে।

আরিফা বেগম ফকিরহাট উপজেলার ধনপোতা এলাকার আরিফ আলি শেখের মেয়ে। স্ত্রীকে হত্যার অভিযোগে অভিযুক্ত মোহাম্মদ হেলাল সরদার খুলনা জেলার দিঘলিয়া উপজেলার সেনহাটি এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, ২০১৩ সালে প্রেম করে আরিফার সঙ্গে মোহাম্মদ হেলালের বিয়ে হয়। তাদের সংসারে ১৩ মাস বয়সী একটি পুত্র সন্তান রয়েছে। সন্তান নিয়ে খুলনা শহরে একটি ভাড়া বাসায় থাকতেন। গত শুক্রবার স্বামীর সঙ্গে ঝগড়া করে সন্তানকে নিয়ে শয়ামবাগাত এলাকায় তার মায়ের ভাড়া বাসায় আসেন আরিফা বেগম।

ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাইদ মোহাম্মাদ খায়রুল আনাম বলেন, ঘটনার খবর পেয়ে আমরা নিহতের মরদেহ উদ্ধার করেছি। ঘটনার পর থেকে মোহাম্মদ হেলাল পলাতক।