ঢাকা, বুধবার ১০, জুন ২০২৬ ১১:১১:২৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই

বাজারে আসছে ১০ ও ৫০ টাকার নতুন নোট

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:২৬ এএম, ১১ ডিসেম্বর ২০১৯ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

১০ টাকা ও ৫০ টাকা মূল্যমানের ব্যাংক নোট দুইটির রঙ প্রায় একই রকম হওয়ায় জনসাধারণের সুবিধার্থে লালচে কমলা রংয়ে বঙ্গবন্ধুর ছবি ও গভর্নর ফজলে কবিরের স্বাক্ষর সম্বলিত পঞ্চাশ টাকা মূল্যমান ব্যাংক নোট মুদ্রণ করা হয়েছে।

চলতি মাসের ১৫ ডিসেম্বর হতে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে এবং পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকে ইস্যু করা হবে।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়ে বলা হয়, নতুন প্রচলিত এ নোটটিতে বিদ্যমান ৫০ টাকা মূল্যমান ব্যাংক নোটের ডিজাইন অপরিবর্তিত রয়েছে।

এতে বলা হয়, লালচে কমলা রং ব্যতীত প্রচলিত ৫০ টাকার নোটের ডিজাইন ও অন্যান্য সকল নিরাপত্তা বৈশিষ্ট্য (জলছাপ, দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য দুইটি বিন্দু, মাইক্রোপ্রিন্ট, খসখসে লেখা ইত্যাদি) অপরিবর্তিত থাকবে। নতুন রংয়ে মুদ্রিত বর্ণিত নোটের পাশাপাশি বর্তমানে প্রচলনে থাকা ৫০ টাকা মূল্যমানের অন্যান্য নোটও বৈধ ব্যাংক নোট হিসেবে যুগপৎ চালু থাকবে।

-জেডসি