ঢাকা, রবিবার ২২, মার্চ ২০২৬ ১৬:০২:০১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২ দেশের বাজারে সোনার দামে বড় পতন নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা

বাজারে পেঁয়াজের সংকট হবে না: বাণিজ্য সচিব

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:১৮ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০২০ মঙ্গলবার

বাজারে পেঁয়াজের সংকট হবে না: বাণিজ্য সচিব

বাজারে পেঁয়াজের সংকট হবে না: বাণিজ্য সচিব

দেশে যে পরিমাণ পেঁয়াজ মজুদ আছে,তাতে এই মুহূর্তে বাজারে কোন সংকট তৈরি হবে না বলে জানিয়েছেন বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দিন।

তিনি বলেন,‘আমাদের কাছে যে তথ্য আছে,তাতে অভ্যন্তরীণ সরবরাহ চেইন স্বাভাবিক থাকবে এবং মূল্য য়ৌক্তিক পর্যায়ে রাখতে সরকার সব ধরনের কৌশল নিচ্ছে।’

আজ মঙ্গলবার তিনি বলেন, ‘ভারতের পক্ষ থেকে গতকাল পেঁয়াজ রফতানি বন্ধের ঘোষণা আসার পরপরই আমরাও প্রস্তুতি নিচ্ছি,যাতে দেশের অভ্যন্তরীণ সরবরাহ চেইনে কোন রকম সংকট তৈরি না হয়। আশা করি পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক রাখতে পারলে মূল্যও যৌক্তিক পর্যায়ে থাকবে।’

তিনি জানান, রফতানি নিষেধাজ্ঞা ভারত যেন তুলে নেয় সেজন্য অনুরোধ জানানো হবে। একইসাথে বিকল্প বাজার থেকে আমদানির উদ্যোগও নেয়া হয়েছে।

উল্লেখ্য, গতকাল সোমবার ভারতের বাণিজ্য মন্ত্রণালয় পেঁয়াজ রফতানিতে নিযেধাজ্ঞা দেয়।