বাজারে মুরগির দাম চড়া, অপরিবর্তিত ভোজ্যতেল
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৩৩ পিএম, ৫ মার্চ ২০২১ শুক্রবার
ছবি: সংগৃহীত
কিছুতেই থামছে না বাজার দরের গতি। একটি পণ্যের দাম কমে তো আরো তিনটির দাম বাড়ছে। গত সপ্তাহের তুলনায় দাম বেড়েছে মুরগি, পেঁয়াজ, বেশ কিছু সবজি, ডিম ও লেবুর। অন্যদিকে দাম কমেছে আলু ও শীতকালীন সবজির।
তবে গত কয়েক সপ্তাহ ধরেই বাড়ছে মুরগির দাম। এছাড়া গ্রীষ্মের শুরুতে বাজারে আসা পটল, ঢেঁড়স, চিচিঙ্গা ও ঝিঙ্গার দাম লাগাম ছাড়া। তবে অপরিবর্তিত রয়েছে ভোজ্যতেল, গরু, খাসির মাংসসহ অন্য পণ্যের দাম।
শুক্রবার সকালে রাজধানীর মোহাম্মদপুর, টাউনহল, মালিবাগ, মিরপুরের মুসলিম বাজার, রামপুরা কাঁচাবাজার ও কারওয়ানবাজার ঘুরে বাজারের এ চিত্র দেখা গেছে।
সপ্তাহের শুরুতে বাজার দরের আলোচনায় নাম লিখিয়েছে পেঁয়াজ। উৎপাদন মৌসুম শেষ না হতেই বাড়তে শুরু করেছে পেঁয়াজের দাম। গত সপ্তাহে ৩০ থেকে ৩৫ টাকা কেজি দরে বিক্রি হলেও এ সপ্তাহে ৫ থেকে ৭ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪২ টাকা দরে। এছাড়া দাম বাড়ার তালিকায় আছে ডিম ও লেবু।
বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে গ্রীষ্মের শুরুতে বাজারে আসা পটল ৬০ টাকা, দুন্দল ৪০ টাকা, ঝিঙ্গা ৪০ টাকা, ঢেঁড়স ৬০ টাকা ও চিচিঙ্গা ৪০ টাকা করে বিক্রি হচ্ছে।
শীতের শেষ দিকে এসে কিছুটা কমে মুলা ২০ টাকা, শালগম ২০ টাকা, টমেটো ২০ টাকা, বরবটি ৪০ টাকা, গাজর ২০ থেকে ৩০ টাকা, শিম ৩০ থেকে ৪০ টাকা, বেগুন ৩০ টাকা, করল্লা ৮০ টাকায় বিক্রি হচ্ছে।
প্রতি পিস লাউ আকারভেদে বর্তমানে বিক্রি হচ্ছে ৩০ থেকে ৫০ টাকায়, ফুলকপি ২০ টাকা, বাঁধাকপি বিক্রি হচ্ছে ২০ টাকা। মিষ্টি কুমরার কেজি ৩০ টাকা, আলু বিক্রি হচ্ছে ১৫ টাকা কেজি। কাঁচা কলা বিক্রি হচ্ছে ২০ টাকায়। কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকা কেজি দরে। পেঁপে প্রতি কেজি বিক্রি হচ্ছে ২০ থেকে ৩০ টাকা। খিরাই ২০ থেকে টাকা। শসা ৩০ টাকা। মটরশুঁটির কেজি ৪০ থেকে ৫০ টাকা। এছাড়াও মরিচ প্রতি কেজি ৬০ থেকে ৭০ টাকা, রসুনের কেজি ৮০ থেকে ৯০ টাকা।
অন্য দিকে এখনো অপরিবর্তিত রয়েছে চাল ও ভোজ্যতেলের বাজার। বাজারে প্রতি কেজি বিআর-২৮ চাল বিক্রি হচ্ছে ৫২ থেকে ৫৫ টাকা, মিনিকেট ৬৫ টাকা, নাজির ৬৫ থেকে ৬৮ টাকা, স্বর্ণা চাল ৪৬ থেকে ৪৭ টাকা, পোলাওয়ের চাল ৯০ থেকে ১০০ টাকা। খোলা ভোজ্যতেলর লিটার বিক্রি হচ্ছে ১৩৫ টাকা।
এদিকে গত কয়েকজ সপ্তাহ ধরে বাড়ছে মুরগির দাম। এ সপ্তাহে প্রতি কেজিতে ৬০ টাকা বেড়ে সোনালি (কক) মুরগি ৩০০ টাকা ও ব্রয়লার মুরগি কেজি বিক্রি হচ্ছে ১৫০ টাকায়। লেয়ার মুরগি কেজি ২০০ টাকায় বিক্রি করতে দেখা গেছে। তবে অপরিবর্তিত আছে গরু ও খাসির মাংস, মসলাসহ অন্যান্য পণ্যের দাম। বাজারে প্রতি কেজি খাসির মাংস বিক্রি হচ্ছে ৭০০ থেকে ৭৫০ টাকা, বকরির মাংস ৭০০ থেকে ৭৫০ টাকা, গরুর মাংস বিক্রি হচ্ছে ৫৫০ টাকা, মহিষ ৫৫০ থেকে ৫৮০ টাকা।
তবে মুরগির দাম লাগা ছাড়ার পেছনে খুচরা ব্যবসায়ীরা দুষছেন পাইকারদের। তারা বলছেন, খুচরা বাজারে মুরগির দাম চড়া যাচ্ছে। করোনাকালে ফার্মগুলো অনেক ক্ষতির সম্মুখীন হয়েছিল। ছোট পৌলট্রি ফার্মগুলো এখনো ক্ষতি কাটিয়ে উঠতে পারেনি। এই ফার্মগুলোর মালিকরা এখন আর নতুন করে ব্যবসায় বিনিয়োগ করছে না। একারণে বাজারের চাহিদা অনুযায়ী মুরগির উৎপাদন কম। আসা করছি ২০-২৫ দিনের মধ্যে মুরগির দাম কমে আসবে। আর বাজারে যে মুরগি আসছে সেগুলোর দামও বেশি রাখছেন পাইকাররা।
এসব বাজারে প্রতি কেজি রুই মাছের দাম বেড়ে (আকারভেদে) ২৫০ থেকে ৩৫০ টাকা, মাগুর মাছ ৬০০ টাকা, প্রতি এক কেজি শিং মাছ (আকারভেদে) বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৪৫০ টাকায়, মৃগেল ১১০ থেকে ১৫০ টাকা, পাঙাস ১২০ থেকে ১৫০ টাকা, ইলিশ প্রতি কেজি (আকারভেদে) বিক্রি হচ্ছে ৮৫০ থেকে ১,০০০ টাকা, চিংড়ি প্রতি কেজি ৫০০ থেকে ৬০০ টাকা, বোয়ালমাছ প্রতি কেজি ৪০০ থেকে ৫০০ টাকা, কাতল ১৭০ থেকে ২৮০ টাকা, ফোলি মাছ ৩০০ থেকে ৪০০ টাকা, পোয়া মাছ ২০০ থেকে ২৫০ টাকা, পাবদা মাছ ১৫০ থেকে ২৫০ টাকা, টেংরা মাছ ১৮০ থেকে ২০০ টাকা, টাটকিনি মাছ ১০০ টাকা, তেলাপিয়া ১৪০ টাকা, সিলভার কাপ ১০০ থেকে ১৪০ টাকা, দেশি কৈ মাছ ৭০০ টাকা, কাঁচকি ও মলা বিক্রি হচ্ছে ২৫০ থেকে ৪৫০ টাকা, আইর মাছ ৫০০, রিঠা মাছ ২২০ টাকা ও কোরাল ৩০০ থেকে ৫০০ টাকা, গুড়া বাইলা ১২০ টাকা, রূপ চাঁদা মাছ কেজি ৫০০ থেকে ৬০০ টাকায় বিক্রি হচ্ছে।
-জেডসি
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ
- আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ







