বাজারে শীতের সবজি উঠলেও দাম চড়া
আসমা আক্তার | উইমেননিউজ২৪.কমআপডেট: ১১:০০ এএম, ৩০ অক্টোবর ২০১৮ মঙ্গলবার
শীতের শুরুতেই রাজধানীর বাজারে শীতের সবজি উঠলেও দাম বেশ চড়া। চড়া দামের কারণে এসব সবজি কেনা সীমিত আয়ের মানুষের পক্ষে বেশ কঠিন। তাই বলে বিক্রি-বাট্টা থেমে নেই।
বাজারে নতুন সবজির মধ্যে এসেছে লাউ, শিম, ফুলকপি, বাঁধাকপি, ব্রকলি, গাজর, নতুন আলু ও মুলা।
বিক্রেতারা বলছেন, নতুন সবজির চালান কম। তাই দাম এখন বেশি। কিছুদিন পর দাম একটু কমে আসবে। এদিকে ক্রেতারা বলছেন, বাজারে প্রচুর শীতের সবজি থাকলেও বিক্রেতারা ইচ্ছেমত দাম হাকছেন।
রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, নতুন আলু প্রতি কেজি ১২০-১৪০ টাকায় বিক্রি হচ্ছে। পুরোনো আলুর দর প্রতি কেজি ২৫-৩০ টাকা। অন্যান্য নতুন সবজির দামও স্বাভাবিক সময়ের চেয়ে কয়েক গুণ বেশি। প্রতি কেজি শিম ১০০-১১০ টাকা, বেগুন ৭০-৮০ টাকা, লাল টমেটো ৯০-১০০ টাকা, গাজর ১০০-১১০ টাকা, ফুলকপি ৬০-৬৫ টাকা, বাঁধাকপি ৪০-৪৫ টাকা, ব্রকলি ৬০-৭০ টাকা, বরবটি ৬০ টাকা, মুলা ৫০-৬০ টাকা, ঢ্যাঁড়স ৬০ টাকা, ঝিঙে ৫৬০, কাঁচা পেঁপে ৩০ টাকা, শীতের লম্বা লাউ প্রতি পিস ৬০ টাকায় বিক্রি হচ্ছে। দেশি পেঁয়াজ আকারভেদে কেজিপ্রতি ৪০, ৪৫ ও ৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। অন্যদিকে ভারতীয় পেঁয়াজ কেজিপ্রতি ৩৫ টাকা দরে বিক্রি হচ্ছে। পেঁয়াজ পাতা প্রতি কেজি ৮০ টাকা।
মাছ বাজারে প্রতি কেজি পাবদা ৫০০-৫৫০ টাকা ,টেংরা মানভেদে ৪৮০-৬০০ টাকা, তেলাপিয়া ১৪০-২০০ টাকা কেজি বিক্রি হচ্ছে। কই মাছ প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৫০-২০০ টাকায়, সরপুঁটি আকারভেদে ১৮০-২০০ টাকা, পাঙ্গাশ ১৩০-১৬০ টাকা, ছোট মলা মাছ ৩৫০-৪৫০ টাকা, চাষের শিং ও মাগুর মাছ ৫০০-৭০০ টাকা, রুই মাছ বিক্রি হচ্ছে ২৮০-৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
প্রতিকেজি গরুর মাংস ৪২০ টাকা, খাসি ৭০০ থেকে ৭২০ টাকা, দেশি মুরগি প্রতিটি সাড়ে তিনশ থেকে চারশ টাকা আর প্রতিকেজি ব্রয়লার বিক্রি হচ্ছে ১৪০ -১৫০ টাকায়।
রাজধানীর বাজার ঘুরে দেখা যায়, প্রতি ডজন ফার্মের মুরগির ডিম ১১০-১১৫ টাকায় বিক্রি হচ্ছে। আর দেশি মুরগির ডিম এক ডজন বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৬০ টাকা। এছাড়া হাঁসের ডিম বিক্রি হচ্ছে ১৪৫ টাকা দরে।
মালিবাগের বাসিন্দা বেবী মাহমুদ বলেন, বাজারে শীতের সবজির ভীষণ দাম। সরবরাহ ভাল। আসলে এটা আমাদের দেশে ট্রেন্ড হয়ে গেছে প্রথম কিছু বাজারে এলে চড়া দাম থাকবে। এটা ঠিক না। ব্যবসায়ীদের নীতির বাইরে গেলে চলবে না। সততা বলে একটি কথা আছে।
তিনি বলেন, আসলে নিয়মিত বাজার মনিটরিং করা হয় না। তাহলে এমন হতো না। এখন তো দেখছি যার যেমন ইচ্ছে তেমন দাম চাইছে পণ্যের।
- ইরানে বাড়ি ও পার্কে হামলা, ৬ জন নিহতের দাবি
- নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল
- ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ
- যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও
- সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত
- ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- সড়ক দুর্ঘটনা: ১৮ ঘণ্টায় ঝরে গেল ২৩ প্রাণ
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও






