বাজেটে যেসব সেবায় খরচ বাড়তে পারে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫৬ এএম, ৬ জুন ২০২৪ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
ক্ষমতাসীন দল আওয়ামী লীগের টানা চতুর্থ মেয়াদের প্রথম বাজেট ঘোষণা হবে বৃহস্পতিবার (৬ জুন)। ‘সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার’ স্লোগানকে সামনে রেখে ২০২৪-২৫ অর্থবছরে প্রায় ৭ লাখ ৯৬ হাজার ৯০০ কোটি টাকার এ বাজেট ঘোষণা হতে পারে। এতে মেট্রোরেলের ভাড়া, ব্যাংকে টাকা রাখা, মোবাইল ফোনের কল-খরচ, করপোরেট, সিকিউরিটিজ সার্ভিসসহ আরও নানা সেবায় কর বাড়ানো হতে পারে।
বৃহস্পতিবার (৬ জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদে দেশের ৫৩তম এবং আওয়ামী লীগ সরকারের ২৫তম বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
ভ্যাট বসতে পারে মেট্রোরেল ব্যবহারে
মেট্রোরেল ব্যবহারের ক্ষেত্রে বাড়তে পারে খরচ। এক্ষেত্রে ১ জুলাই থেকেই ১৫ শতাংশ ভ্যাট বসতে পারে মেট্রোরেলের ব্যবহারে।
বাড়তে পারে মোবাইল ফোনের কল-খরচ
মোবাইল ফোনে কথা বলা বা ইন্টারনেটের ওপর সম্পূরক শুল্ক বাড়ানো হতে পারে। বর্তমানে মোবাইল ফোনে কথা বলায় ১৫ শতাংশ ভ্যাটের পাশাপাশি ১৫ শতাংশ সম্পূরক শুল্ক ও ইন্টারনেট ব্যবহারের ওপর ৫ শতাংশ ভ্যাটের পাশাপাশি ১৫ শতাংশ সম্পূরক শুল্ক এবং ১ শতাংশ সারচার্জ দিতে হয়। এ বাজেটে আরও ৫ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করা হতে পারে। এ ছাড়া মোবাইল অপারেটরদের সিম কার্ড বিক্রির ওপরও কর বাড়ানো হতে পারে। বর্তমানের ২০০ টাকা সিম বেড়ে ৩০০ টাকা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বাড়তে পারে হাটবাজারের ইজারামূল্য
২০২৪-২৫ অর্থবছরের বাজেটে জেলা, উপজেলা, এমনকি ইউনিয়ন পর্যায়ের হাটবাজারের ইজারামূল্য কিছুটা বাড়তে পারে। এছাড়া জমির নামজারির মাশুলও (ফি) বাড়তে পারে বলে জানা গেছে। মোবাইল কোর্টসহ যেসব খাতে সরকার জরিমানা ও দণ্ড আরোপ করে, সেগুলোর পরিমাণও সরকার বাড়ানোর চিন্তা করছে বলে জানা যায়।
ব্যাংকে টাকা রাখার ক্ষেত্রে বাড়তে পারে খরচ
২০২২ সালের পর ফের আগামী ২০২৪-২৫ অর্থবছরে ব্যাংকে জমা থাকা টাকার ওপর এক্সাইজ ডিউটি বা আবগারি শুল্ক বাড়ানোর পরিকল্পনা করছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই খরচ সর্বোচ্চ ৬৭ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।
রাইডে ঘুরতেও লাগতে পারে বাড়তি অর্থ
অ্যামিউজমেন্ট পার্ক ও থিমপার্কে প্রবেশে এবং রাইডে চড়তে সাড়ে ৭ শতাংশ ভ্যাট আরোপিত আছে। এটি বাড়িয়ে ১৫ শতাংশ করা হতে পারে। এতে রাইডে চড়ার খরচ বাড়তে পারে।
পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানিগুলোর করপোরেট কর বাড়তে পারে
ক্যাশলেস লেনদেন ব্যবস্থা অবলম্বন না করলে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোকে আগামী অর্থবছরে অতিরিক্ত আড়াই শতাংশ করপোরেট কর দিতে হতে পারে। জানা যায়, সরকার ২০২৪–২৫ অর্থবছরে এ হার বাড়িয়ে ২২ দশমিক ৫ শতাংশ করার পরিকল্পনা করছে। তাছাড়া ১০ শতাংশ পর্যন্ত ফ্রি ফ্লোটসহ তালিকাভুক্ত কোম্পানিগুলোর করপোরেট করের হার বর্তমান সাড়ে ২২ শতাংশ থেকে বেড়ে ২৫ শতাংশ হতে পারে।
ধনীদের কর বাড়তে পারে
৬ লাখ টাকার বেশি বার্ষিক আয়ের ক্ষেত্রে ব্যক্তি পর্যায়ের করহার ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৩০ শতাংশ করা হচ্ছে। সূত্র জানায়, বিভিন্ন খাতে কর অব্যাহতি হ্রাস এবং শেয়ারবাজারের বিনিয়োগ থেকে মূলধনী আয়ের ওপর কর ছাড় প্রত্যাহারের পরিকল্পনাও রয়েছে।
সিকিউরিটিজ সার্ভিসের ভ্যাটের হার বাড়তে পারে
২০২৪-২৫ অর্থবছরের বাজেটে ভ্যাট আদায় বাড়াতে সিকিউরিটিজ সার্ভিস সেবার বিপরীতে ভ্যাটের হার ১০ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা হতে পারে। এতে বাসাবাড়ি থেকে শুরু করে প্রতিষ্ঠানের সিকিউরিটি সার্ভিসেও আগামী অর্থবছর বাড়তি টাকা খরচ করতে হবে।
শুল্কের আওতায় পড়তে পারেন হাই-টেক পার্কের বিনিয়োগকারীরা
অর্থনৈতিক অঞ্চল এবং হাই-টেক পার্কের বিনিয়োগকারীরা তাদের বর্তমান শুল্কমুক্ত সুবিধা হারিয়ে প্রায় সমস্ত ক্যাটাগরির মূলধনি যন্ত্রপাতির ওপর ১ শতাংশ আমদানি শুল্কের মুখোমুখি হতে পারেন।
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- পূজায় যেমন হবে নারীর সাজ
- ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- আজ সারা দেশে বন্ধ থাকবে স্বর্ণের দোকান
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- অভিবাসনবিষয়ক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন চার সাংবাদিক
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু







