বাজেটে শিক্ষাখাতে চাহিদা মতো বরাদ্দ মিলেছে: শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:৪১ পিএম, ১৪ জুন ২০১৯ শুক্রবার
ছবি: সংগৃহীত
এবারের বাজেটে শিক্ষাখাতে চাহিদা মতো বরাদ্দ মিলেছে জানিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শুধু শিক্ষার মানোন্নয়নই নয়, অবকাঠামোগত উন্নয়নের দিকেও লক্ষ্য রাখা হয়েছে বাজেটে।
শুক্রবার দুপুরে চাঁদপুর সার্কিট হাউসে এবারের বাজেট নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ডা. দীপু মনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, অতীতের চেয়ে বার্ষিক বাজেটে শিক্ষাখাতে বরাদ্দ বেড়েছে আনুপাতিক হারে। যে কারণে এর মানোন্নয়নে আশানুরূপভাবে কাজ করা যাবে। ডা. দীপু মনি বলেছেন, মূলত যুগের সাথে তাল মিলিয়ে আমাদের শিক্ষা কারিকুলাম সব সময় এগিয়ে নিয়ে যাওয়া এবং শিক্ষকদের যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। আমাদের অনেক শিক্ষক এখনো কোনো প্রশিক্ষণ পাননি। প্রশিক্ষণের দিক দিয়ে আমরা অনেকখানি পিছিয়ে। এসব কাজ যেন আমরা খুব দ্রুত করতে পারি, সেই প্রচেষ্টা আমাদের অব্যাহত আছে।
জিপিএ-৫ সম্পর্কে শিক্ষামন্ত্রী বলেন, সারা বিশ্বেই জিপিএর এ বিষয়টি ৪ স্কেল করা হয়। আমাদের দেশেও উচ্চশিক্ষায় ৪ স্কেলে হয়। শুধু এইচএসসি পর্যন্ত ৫ স্কেলে আছে। তাই আমাদের দেশের উচ্চশিক্ষা ও বিদেশের সাথে একই রকম করার জন্য পরিকল্পনা করা হচ্ছে। কারণ শিক্ষার্থীরা যাতে করে কোনো ধরনের বিভ্রান্তির মধ্যে না পড়ে। এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান, পুলিশ সুপার জিহাদুল কবির, চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি পৌর মেয়র নাসিরউদ্দিন আহম্মদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল প্রমুখ।
-জেডসি
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা



