বাড়ি থেকে পালানো তিন কিশোরী আটক
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:০৮ পিএম, ৭ এপ্রিল ২০২৩ শুক্রবার
সংগৃহীত ছবি
তিন কিশোরী এবং এক কিশোর যাবেন চট্টগ্রামে। কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করেছেন। বাসে ওঠার আগে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়েছে। কিছুতেই তা থামছে না। এদের মধ্যে দুজন সপ্তম শ্রেণির এবং একজন নবম শ্রেণির ছাত্রী। দলে থাকা কিশোর চট্টগ্রাম যেতে রাজি নয়। এ নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা চলতে থাকে।
তাদের অসংলগ্ন কথোপকথন এবং হাঁটাচলা নজরে আসে উপস্থিত বাস শ্রমিকদের। পুলিশ ডেকে তাদের তুলে দেওয়া হয়।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) বিকেলে ঘটনাটি ঘটে বরগুনা পৌর বাস টার্মিনালে।
প্রত্যক্ষদর্শী বাস মালিক মো. কবির বলেন, বরগুনা থেকে চট্টগ্রাম যাওয়ার জন্য চট্টগ্রামগামী সৌদিয়া পরিবহনের টিকিট কাটে তারা। তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। তাদের অসংলগ্ন কথোপকথন এবং হাঁটাচলা দেখে বাস শ্রমিকদের সন্দেহ হয়। পরে বাস শ্রমিকরা ওই তিন ছাত্রীকে আটক করে। পরে পুলিশ এসে ওই তিন ছাত্রীকে থানায় নিয়ে যায়।
এক কিশোরীর বাবা জানান, বাড়ির লোকজনের ওপর ক্ষুব্ধ হয়ে ওরা বাড়ি থেকে পালিয়েছে। কোথায় যাবে কী করবে সে সম্পর্কে ওদের কোনো জানাশোনা ছিল না। তাই বাসে ওঠার আগমুহূর্তে ওদের মধ্যে ভিন্নমত দেখা দেয়। ওদের বয়স অল্প, তাই বুঝতে পারেনি। বাড়ি থেকে এভাবে পালিয়ে গেলে অনেক বড় বিপদ হয়। এ রকম ঘটনা আমরা গণমাধ্যমে দেখেছি। আল্লাহ আমাদের রক্ষা করেছেন।
এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আহমেদ বলেন, আইনগত ভাবে ওই তিন ছাত্রীকে তাদের অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়েছে।
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল








