ঢাকা, রবিবার ০৭, জুন ২০২৬ ০:১২:২৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮ ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী

বাড্ডায় আবাসিক ভবনে বিস্ফোরণ, নিহত ১

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৫৭ এএম, ৩০ মে ২০২৪ বৃহস্পতিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীর বাড্ডা এলাকায় একটি ৩ তলা আবাসিক ভবনের নিচ তলায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে সোলায়মান (৩৬) নামে একজন নিহত ও শান্তা (৩০) নামে একজন আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (৩০ মে) সকালে বাড্ডার ৪নং ডিআইটি রোডে বিস্ফোরণের ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণ হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদর দপ্তরের মিডিয়া সেলের স্টেশন অফিসার তালহা বিন জসিম।

তিনি জানান, আজ বৃহস্পতিবার সকাল ৬টা ৪৩ মিনিটে বিস্ফোরণের খবর পাওয়া যায়। ভবনটির নিচ তলায় ঘটনাটি ঘটেছে। এতে একজন নিহত ও একজন আহত হয়েছেন।

তালহা আরও জানান, প্রাথমিকভাবে সম্ভাব্য কারণ হিসেবে গ্যাস সিলিন্ডার লিকেজ মনে করা হচ্ছে। তবে তদন্ত করে নিশ্চিত হওয়া যাবে।

বারিধারা ফায়ার স্টেশনের ২টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে বলে জানান তিনি।