বাণিজ্যমেলার শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:১৮ পিএম, ২৬ ডিসেম্বর ২০১৯ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
রাজধানীর শেরেবাংলা নগরে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা-২০২০ শুরু হবে পয়লা জানুয়ারি। মাসব্যাপী এ মেলা চলবে। এবার জাতীয় স্মৃতিসৌধের আদলে তৈরি হচ্ছে মেলার প্রধান গেট। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মেলার মাঠ ঘুরে দেখা যায়, শীতে যখন সবাই যবুথবু হয়ে বিছানায় তখন আন্তর্জাতিক বাণিজ্যমেলা প্রাঙ্গণে এক দল কর্মব্যস্ত লোক। কেউ মালামাল আনা-নেওয়া আর কেউবা রঙ-তুলির শেষ আঁচড় দিচ্ছে প্যাভিলিয়নে। চারপাশে খুট খাট শব্দ। প্যাভিলিয়নের মূল অবকাঠামো তৈরি শেষ। শুধু বাকি ডেকোরেশন।
বাণিজ্যমেলার ভিআইপি গেট দিয়ে প্রবেশ করতে সামনেই পরড়ে রংপুর কারুপণ্যের প্যাভিলিয়ন। দৃষ্টিনন্দন ডিজাইন করা হয়েছে। বাঁশের চ্যারা, কাঠ, আর ছনের কাঠি, লোহার স্টাকচারে দারিয়ে দুইতলা প্যাভিলিয়ন।
স্টলে কর্মরত শফিক বলেন, যেহেতু এটা কারুপণ্যের প্যাভিলিয়ন তাই গ্রামীণ ঐতিহ্য তুলে ধরা হয়েছে। দেয়ালে আমরা বাঁশের ব্যবহার বেশি করেছি।
প্রস্তুতির বিষয়ে জানতে চাইলে রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) উপ-পরিচালক ও মেলার সদস্য সচিব ও মো. আবদুর রউফ বলেন, মুজিববর্ষ উপলক্ষে বিশেষ প্রস্তুতি নেয়া হচ্ছে। প্রধান ফটক আমরা জাতীয় স্মৃতিসৌধের আদলে তৈরি করছি। এতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি থাকবে। আশা করি, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হবে।
এবারের মেলায় বাংলাদেশ ছাড়াও ২০টি দেশ অংশ নেবে। সব মিলে ৪৫০টি প্যাভিলিয়ন থাকছে। এর মধ্যে আন্তর্জাতিক প্যাভিলিয়ন ৫৫টি। মেলার মাঠ বালি দিয়ে ঢেকে ওপরে ইট বিছানো হচ্ছে।
ঢাকায় এ মেলা চলছে দুই যুগ ধরে। এর মধ্যে গত ১৮ বছর ধরে মেলায় অংশ নিচ্ছে দেশের সর্ববৃহৎ ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ালটন। অন্যবারের মতো এবারও বিশেষ চমক থাকছে এ প্রতিষ্ঠানের।
এবার বাণিজ্যমেলায় তিনতলা বিশিষ্ট দুটি নয়নাভিরাম সুদৃশ্য প্রিমিয়ার প্যাভিলিয়ন থাকছে ওয়ালটনের। এতে ‘মেড ইন বাংলাদেশ’ খ্যাত এ প্রতিষ্ঠানের নানা প্রযুক্তিপণ্য প্রদর্শন ও বিক্রি করা হবে।
বাণিজ্যমেলায় ওয়ালটন প্যাভিলিয়ন পরিচালনার দায়িত্বে থাকা প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক মো. হুমায়ুন কবীর বলেন, প্রতিবারই ওয়ালটন বাণিজ্যমেলায় ক্রেতা ও দর্শনার্থীদের জন্য নতুন নতুন চমক দিয়ে থাকে। এবারও তার ব্যতিক্রম হয়নি। এবার আমাদের বড় চমক হচ্ছে দুটি প্রিমিয়ার প্যাভিলিয়ন। যা মেলার দুই যুগের ইতিহাসে অন্যতম।
প্যাভিলিয়নের বাইরের দিকে যে দুটি বড় পর্দার এলইডি স্ক্রিন তৈরি করা হয়েছে সেখানে ওয়ালটন পণ্যের অত্যাধুনিক উৎপাদন প্রক্রিয়া এবং করপোরেট ডক্যুমেন্টারি প্রদর্শিত হবে। এতে করে, মেলায় আগত ক্রেতা-দর্শনার্থীরা ওয়ালটন পণ্যের উৎপাদান সম্পর্কে বাস্তুব জ্ঞান পাবেন।
-জেডসি
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- সড়ক দুর্ঘটনা: ১৮ ঘণ্টায় ঝরে গেল ২৩ প্রাণ
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা
- কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- রোগী দেখতে ঢামেক হাসপাতালে এসে শিশু নিঁখোজ
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল





