বাণিজ্য মেলা পূর্বাচলে যাচ্ছে না: বাণিজ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:১৯ পিএম, ২৭ জানুয়ারি ২০১৯ রবিবার
ছবি: সংগৃহীত
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ) আপাতত পূর্বাচলে যাচ্ছে না, আগারগাঁওয়েই থাকছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এর আগে চলতি বছরই পূর্বাচলে আন্তর্জাতিক প্রদর্শনী হবে বলে জানিয়েছিলেন বাণিজ্যমন্ত্রী।
রাজধানীর আগারগাঁওয়ে রবিবার বাণিজ্য মেলায় সারিকা ফ্যান্টাসি ইমাজিং ওয়ার্ল্ডে প্রতিবন্ধীদের বিনামূল্যে রাইডসেবা উদ্বোধনকালে তিনি এ তথ্য জানান। এ সময় তিনি বঙ্গবন্ধু প্যাভিলিয়ন পরিদর্শন করেন, প্রতিবন্ধী শিশুদের সঙ্গে কথা বলেন এবং তাদের সঙ্গে রাইডে চড়ে কিছু সময় গল্প করেন।
বাণিজ্যমন্ত্রী আরও বলেন, আন্তর্জাতিক মেলা করতে বড় জায়গার প্রয়োজন। পূর্বাচলে আপাতত সে পরিমাণ জায়গা প্রস্তুত নেই। তবে চলতি বছরের শেষদিকে আন্তর্জাতিক প্রদর্শনী হবে পূর্বাচলে। সেখানে টেক্সটাইলসহ রপ্তানিমুখী সব পণ্য প্রদর্শনের সম্ভাবনা আছে। তবে বাণিজ্য মেলা আপাতত আগারগাঁওয়েই অনুষ্ঠিত হবে।
প্রতিবন্ধীদের প্রসঙ্গে তিনি বলেন, প্রতিবন্ধীরা এখন আর সমাজের বোঝা না, তারা সমাজের মূলধারায় এসেছে। প্রধানমন্ত্রী ও তার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল প্রতিবন্ধীদের নিয়ে কাজ করছেন। তাদের এগিয়ে নিতে সব ধরনের সহযোগিতা করা হবে।
এসময় উপস্থিত ছিলেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান বিজয় ভট্টাচার্য, মেলা কমিটির সদস্যসচিব আবদুর রউফ, ইপিবির পরিচালক মো. জাহাঙ্গীরসহ বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
-জেডসি
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা







