বাতাসের মাধ্যমে করোনা ছড়ায়: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:৪৫ পিএম, ৮ জুলাই ২০২০ বুধবার
ছবি: ইন্টারনেট
প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯) বাতাসের মাধ্যমে ছড়াতে পারে তার প্রমাণ পেয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আর তাই করোনা নিয়ে স্বাস্থ্যবিধিতে বদল আনতে যাচ্ছে সংস্থাটি।
এর আগে নভেল করোনাভাইরাসের বৈশিষ্ট নিয়ে নিয়ে এতদিন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলে আসছিল যে, হাঁচি ও কাশির মাধ্যমে নির্গত ড্রপলেট থেকেই ভাইরাসটির সংক্রমণ ছড়ায়। সম্প্রতি ডব্লিউএইচও’র কাছে একটি খোলা চিঠি পাঠিয়ে বিশ্বের ৩২টি দেশের ২৩৯ জন বিশেষজ্ঞ প্রমাণসহ দাবি করেছেন, শুধু ড্রপলেট নয় বাতাসে মিশে থাকা জীবাণু নিঃশ্বাস গ্রহণের সময় গ্রহণ করলেও তা থেকে করোনা ছড়াতে পারে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে জানিয়েছে, কয়েক দিনের মধ্যে একটি বৈজ্ঞানিক নির্দেশিকা জারি করবে তারা। সেখানেই হয়তো নতুন স্বাস্থ্যবিধির কথা জানানো হবে। সেইসঙ্গে বিশ্বকে সতর্ক করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, এই ভাইরাস এখনও ছড়াচ্ছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর টেড্রস আধানম জানিয়েছেন, এখনও করোনাভাইরাসের সংক্রমণ কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। বরং দিন দিন তা বেড়েই চলেছে। বিশ্বে প্রথম চার লক্ষ আক্রান্ত হতে যেখানে ১২ সপ্তাহ বা ৩ মাস সময় লেগেছিল, সেখানে বর্তমানে এক সপ্তাহেরও কম সময়ে চার লক্ষ মানুষ আক্রান্ত হচ্ছেন।
আধানম বলেন, এখনও সংক্রমণ বাড়ছে। আমরা এখনও এই সংক্রমণের শিখরে পৌঁছাইনি। তবে বিশ্বজুড়ে মৃত্যুর সংখ্যা বৃদ্ধির হার কিছুটা কমেছে। তার কারণ হল, বেশ কিছু দেশ মৃত্যুর সংখ্যা কমাতে সক্ষম হয়েছে। কিন্তু এখনও অনেক দেশে তা বেড়েই চলেছে। গোটা বিশ্বকে বন্দি করে নিয়েছে এই ভাইরাস।
গত সোমবার বিজ্ঞানী দাবি করেন, নভেল করোনাভাইরাসের সূক্ষ্মাতিসূক্ষ্ম ড্রপলেট বেশ কিছুক্ষণ হাওয়ায় ভেসে বেড়াতে পারে। তাদের কাছে এর একাধিক প্রমাণ রয়েছে। অর্থাৎ হাওয়ায় ভেসে একজনের থেকে অন্যজনকে সংক্রামিত করতে পারে এই ভাইরাস। তাই স্বাস্থ্যবিধি বদল করা উচিত।আগামী সপ্তাহে একটি জার্নালে এই সংক্রান্ত তথ্য ও কীভাবে তা ছড়ায় সেই সম্পর্কে লেখা প্রকাশিত হবে বলেও জানিয়েছেন তারা। কীভাবে এই সংক্রমণ থেকে বাঁচা সম্ভব সে সম্পর্কেও বেশ কিছু পরামর্শ দেওয়া থাকবে সেখানে।
বিজ্ঞানীদের দাবি, একজন করোনা আক্রান্ত ব্যক্তি হাঁচি বা কাশি দিলে তার নাক ও মুখ থেকে বেরনো ড্রপলেট হাওয়াতে ভেসে বেড়ায়। একটা ঘরের সমান দূরত্ব অতিক্রম করতে পারে তারা। বেশ কিছুক্ষণ হাওয়াতে জীবিত থাকে এই ভাইরাস। অর্থাৎ ওই ব্যক্তির ঘর থেকে বেরিয়ে যাওয়ার পরেও সেখানে ভাইরাস সক্রিয় থাকে। পরেও কারও শরীরে ওই ভাইরাস বাসা বাধতে পারে বলেই জানাচ্ছেন তারা। অর্থাৎ সামাজিক দূরত্ব পালন করলেই এই ভাইরাসের হাত থেকে বাঁচা সম্ভব নয় বলেই তাদের যুক্তি।
এর আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বারবার জানিয়েছে, হাওয়ায় ভাইরাসের ভেসে বেড়ানোর তেমন অকাট্য প্রমাণ তারা পায়নি। কয়েক দিন আগেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইনফেকশন প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোলের টেকনিক্যাল প্রধান ডক্টর বেনেডেট্টা আল্লেগ্রাঞ্জি বলেন, গত কয়েক মাস ধরে বারবার অনেকেই দাবি করেছেন করোনাভাইরাস হাওয়ায় ভেসে বেড়াতে পারে। কিন্তু তার সেরকম অকাট্য কোনো প্রমাণ আমরা পাইনি।
-জেডসি
- প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি, ৪ সদস্যের তদন্ত কমিটি
- মেঘ সরলেই পঞ্চগড়ের আকাশে কাঞ্চনজঙ্ঘা
- দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি কত?
- বাংলাদেশসহ ১০ দল নিয়ে আইসিসির নতুন টুর্নামেন্ট
- বিশ্ববাজারে প্রতি ব্যারেল তেলের দাম ১১৫ ডলার ছাড়াল
- দেশের ছয় বিভাগে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা
- শনিবারের মধ্যে সরকারি বাসার ভাড়াটিয়া সরানোর নির্দেশ
- ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, দূষণে ১২তম
- বাজারে শীতের সবজির আগমন, স্বস্তি নেই সব পণ্যে
- জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
- শরীরের পরিবর্তন ও ট্রল নিয়ে মুখ খুললেন ক্যাটরিনা কাইফ
- চরম ঝুঁকিতে দেশের পাঁচ শতাধিক সরকারি-বেসরকারি ওয়েবসাইট
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১০ জানুয়ারি
- ‘নীলসাগর এক্সপ্রেস’ লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন চলাচল বন্ধ
- মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ,যান চলাচল ব্যাহত
- শরীরের পরিবর্তন ও ট্রল নিয়ে মুখ খুললেন ক্যাটরিনা কাইফ
- তেঁতুলিয়ায় বাড়ছে শীতের অনুভূতি
- ‘নীলসাগর এক্সপ্রেস’ লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন চলাচল বন্ধ
- ঘূর্ণিঝড় অর্নবের প্রভাবে বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ,যান চলাচল ব্যাহত
- সুস্বাদু এবং মজাদার মাংসের পিঠার রেসিপি
- গাজার শিশুদের বাঁচাতে হামজার উদ্যোগ, সংগ্রহ ১ লাখ পাউন্ড
- বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের জন্মদিন আজ
- ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে
- শাহজালালে দুই নারী যাত্রীর প্যান্টে মিলল ২৪ কোটি টাকার সোনা
- দেশের ছয় বিভাগে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা
- ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী
- চরম ঝুঁকিতে দেশের পাঁচ শতাধিক সরকারি-বেসরকারি ওয়েবসাইট
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১০ জানুয়ারি
- প্রাইজবন্ডের ১২৫তম ড্র রোববার, প্রথম পুরস্কার ৬ লাখ টাকা







