বাতাসে করোনা ছড়ায় না; দাবি দুই শতাধিক বিজ্ঞানীর
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৯ পিএম, ৬ জুলাই ২০২০ সোমবার
ছবি: ইন্টারনেট
নভেল করোনাভাইরাসের বৈশিষ্ট নিয়ে নিয়ে এতদিন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলে আসছিল যে, হাঁচি ও কাশির মাধ্যমে নির্গত ড্রপলেট থেকেই ভাইরাসটির সংক্রমণ ছড়ায়। কিন্তু বিভিন্ন দেশের দুই শতাধিক বিজ্ঞানী সংস্থাটিকে জানিয়েছেন, শুধু ড্রপলেট নয় বাতাসেও সংক্রমণ ছড়ায় করোনা।
নিউইয়র্ক টাইমস রোববার প্রকাশিত এক প্রতিবেদনে জানিয়েছে, সম্প্রতি ডব্লিউএইচও’র কাছে একটি খোলা চিঠি পাঠিয়ে বিশ্বের ৩২টি দেশের ২৩৯ জন বিশেষজ্ঞ প্রমাণসহ দাবি করেছেন, শুধু ড্রপলেট নয় বাতাসে মিশে থাকা জীবাণু নিঃশ্বাস গ্রহণের সময় গ্রহণ করলেও তা থেকে করোনা ছড়াতে পারে।
অথচ প্রাদুর্ভাব শুরুর পর থেকেই ডব্লিউএইচও বলে আসছে, প্রাথমিকভাবে মুখ ও নাকের মাধ্যমে নির্গত ড্রপলেটের মাধ্যমে এক ব্যক্তি থেকে অপর ব্যক্তির দেহে করোনার সংক্রমণ ছড়ায়। যার অর্থ হলো কোভিড-১৯ রোগে আক্রান্ত একজনের হাঁচি, কাশি এবং কথা বলার সময় তা অপরজনে সংক্রমিত হয়।
বিষয়টি নিয়ে নানা গবেষণার পর সেই গবেষণালব্ধ ফলাফল আগামী সপ্তাহে একটি বিজ্ঞান সাময়ীকীতে প্রকাশের পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে চিঠি দেওয়া ওই দুই শতাধিক বিশেষজ্ঞ। তবে বার্তা সংস্থা রয়টার্স এ বিষয়ে ডব্লিউএইচও’র বক্তব্য জানার চেষ্টা করেও কাউকে পায়নি।
ওই বিজ্ঞানীরা বলছেন, হাঁচির পর বড় কিংবা ছোট ড্রপলেট যাইহোক না কেন বাতাসের মাধ্যমে শ্বাস-প্রশ্বাসের দ্বারা তা করোনার সংক্রমণ ঘটাতে পারে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ভাইরাসটি যে বাতাসের মাধ্যমে সংক্রমণ ছড়ায় এ সংক্রান্ত যেসব প্রমাণ পাওয়া গেছে তা নির্দ্বিধায় মেনে নেওয়ার মতো নয়।
সংস্থাটির সংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ বিষয়ক কারিগরি দলের প্রধান ডা. বেনিডেটা অ্যালেগ্রানজি নিউইয়র্ক টাইমসকে বলেন, ‘গত কয়েক মাসে আমরা বেশ কয়েকবার বলেছি যে, বাতাসের মাধ্যমে করোনার সংক্রমণ ছড়ানো সম্ভব তবে এর পক্ষে এখনো স্পষ্ট এবং শক্ত কোনো প্রমাণ পাওয়া যায়নি।’
-জেডসি
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা






