বাদীর জিম্মায় জামিন পেলেন অভিনেত্রী স্বর্ণা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪৯ পিএম, ২২ মে ২০২১ শনিবার
ছবি: সংগৃহীত
সৌদি প্রবাসী কামরুল হাসানের কাছ থেকে কোটি টাকারও বেশি অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে গ্রেফতার মডেল ও অভিনেত্রী রোমানা ইসলাম স্বর্ণার জামিন মঞ্জুর করেছেন আদালত। প্রায় তিন মাস হাজতবাসের পর সেই বাদীর জিম্মায়ই শনিবার স্বর্ণাকে জামিন দিয়েছেন ঢাকা মহানগর হাকিম মাসুদুর রহমান।
বিষয়টি নিশ্চিত করেন মোহাম্মদপুর থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা ও পুলিশের উপ-পরিদর্শক মনিরুজ্জামান মণ্ডল। তিনি জানান, মডেল স্বর্ণার কথিত স্বামী এবং মামলার বাদী কামরুল ইসলাম নিজেই ঈদের আগে তার জামিন আবেদন করেছিলেন। শনিবার শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেছেন।
সৌদি প্রবাসীর কামরুল হাসানের করা প্রতারণা মামলায় গত ১১ মার্চ সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয় অভিনেত্রী রোমানা স্বর্ণাকে। এরপর স্বর্ণার প্রাথমিক স্বীকারোক্তির সূত্র ধরে তার মা শেইলী ও ছেলে আন্নাফিসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। স্বর্ণা জামিন পেলেও অন্যরা এখনো জেলে রয়েছেন।
মামলার অভিযোগে বাদী কামরুল হাসান উল্লেখ করেন, ২০১৮ সালে অভিনেত্রী স্বর্ণার সঙ্গে ফেসবুকের মাধ্যমে তার পরিচয় হয়। দিনে দিনে সখ্যতা বাড়ে। ২০১৯ সালের মার্চে তিনি সৌদি আরব থেকে দেশে আসেন। এরপর স্বর্ণা তাকে বাসায় আমন্ত্রণ করেন। সেখানে গেলে তাকে খাবারের সঙ্গে চেতনাশক ওষুধ খাইয়ে অজ্ঞান করা হয়।
এর পরই রোমান স্বর্ণা তার সঙ্গে আপত্তিকর কিছু ছবি তোলেন। যে সবের কিছুই তিনি জানেন না। পরে সে সব ছবি দেখিয়ে তাকে বিয়ের জন্য চাপ দেন স্বর্ণা। বিয়ে না করলে ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দেয়া হয় তাকে। কামরুল হাসান জানান, ‘সম্মানহানির ভয়ে ২০১৯ সালের মার্চেই স্বর্ণাকে বিয়ে করেছিলাম।’
বিয়ের পর সৌদি ফিরে যান কামরুল হাসান। এরপর গাড়ি, ব্যবসা ও ফ্ল্যাট কেনাসহ নানা অজুহাতে কয়েক ধাপে তার কাছ থেকে এক কোটি ৪৮ লাখ ৬০ হাজার টাকা নেন স্বর্ণা। স্ত্রী হিসেবে তিনি টাকাগুলো দেন। কিন্তু পরবর্তীতে তিনি দেশে এসে স্বর্ণার বাসায় গেলে অভিনেত্রী জানিয়ে দেন, তাকে অনেক আগেই তালাক দিয়েছেন। এ নিয়ে বাড়াবাড়ি করলে হত্যার হুমকিও দেয়া হয়।
ব্যাস, এর পরই বিষয়টি মোহাম্মদপুর থানাকে অবহিত করেন সৌদি প্রবাসী কামরুল হাসান এবং অভিনেত্রী রোমানা স্বর্ণার নামে প্রতারণার একটি মামলাও করেন। তার পরই গত ১১ মার্চ সন্ধ্যায় গ্রেপ্তার হন স্বর্ণা।
জানা গেছে, এই অভিনেত্রী আগেও কয়েকটি বিয়ে করেছেন। অনেকের সঙ্গেই নাকি তিনি একই ভাবে প্রতারণা করেছেন এবং লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। বহু বিবাহিতা রোমানা স্বর্ণার আন্নাফি নামে ২৪ বছর বয়সী একটি ছেলে সন্তানও রয়েছে
-জেডসি
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা






