ঢাকা, শনিবার ০৭, নভেম্বর ২০২৬ ৪:৫১:২০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি পুরো ইরানকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম নাসিরের মামলায় আত্মসমর্পণ, জামিন পেলেন পরীমনি

বাদ জোহর বনানী গোরস্থানে সমাহিত করা হবে তাজিনকে

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৪:৪৭ পিএম, ২৩ মে ২০১৮ বুধবার

অভিনয় শিল্পী তাজিন আহমেদের জানাজা আজ বুধবার জোহরের নামাযের পর গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে রাজধানীর বনানী গোরস্থানে সমাহিত করা হবে।

অভিনয় শিল্পী সংঘের যুগ্ম সম্পাদক ও অভিনেতা রওনক হাসান উইমেননিউজকে এ তথ্য জানান। তিনি জানান, জানাজার পর তাজিন আহমেদের প্রতি শ্রদ্ধা জানাতে পারবেন তার বন্ধু, সহকর্মী, শুভানুধ্যায়ীরা।

হৃদরোগে আক্রান্ত হয়ে গতকাল মঙ্গলবার মারা গেছেন অভিনেত্রী তাজিন আহমেদ। মঙ্গলবার সকালের দিকে তিনি হৃদরোগে আক্রান্ত হলে, তাকে রাজধানীর উত্তরার রিজেন্ট হাসপাতালে নেয়া হয়। বিকেল ৪টা ৩০ মিনিটে হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।