বানারীপাড়ায় তিনজনকে হত্যা: নেপথ্যে প্রবাসীর স্ত্রীর পরকিয়া
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:০৩ পিএম, ৮ ডিসেম্বর ২০১৯ রবিবার
ছবি: সংগৃহীত
বরিশালের বানারীপাড়ায় একই বাড়িতে ৩জনকে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে দুই জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃকতরা ওই তিন হত্যাকাণ্ডে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে বলে দাবি করেছে পুলিশ ও র্যাব। এ সময় ১টি ছুরি এবং ওই বাড়ি থেকে খোয়া যাওয়া স্বর্ণালংকার ও ৩টি মুঠোফোন উদ্ধার করেন তারা। তবে প্রবাসী হাফেজ আব্দুর রবের স্ত্রী মিশরাত জাহান মিশুর সাথে জাকির হোসেন নামে একজনের সাথে অবৈধ সম্পর্ক ছিল। আর একারণেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে পুলিশ অনেকটাই নিশ্চিত।
গত শনিবার সকালে বানারীপাড়ার সলিয়াবাকপুর গ্রামে কুয়েত প্রবাসী হাফেজ আব্দুর রবের বাড়ি থেকে ৩ জনের লাশ উদ্ধারের ঘটনায় জড়িত সন্দেহে ওইদিন দুপুরে সলিয়াবাকপুর এলাকা থেকে জাকির হোসেন নামে একজনকে আটক করে পুলিশ। জাকির এক সময় ওই বাড়ির নির্মান শ্রমিক ছিলো এবং সে নিজেকে জ্বীনের বাদশা বলে পরিচয় দিত। তার দেয়া তথ্য অনুযায়ী গত শনিবার রাতে বরিশাল সদর উপজেলার একটি গ্রাম থেকে জুয়েল হাওলাদার নামে আরেকজনকে তথ্য প্রযুক্তির সহায়তায় আটক করে র্যাব-৮। ওই রাতেই নগরীর সাগরদী এলাকায় জাকিরের ভাড়া বাসা থেকে ১টি ছুরি, ৩টি মুঠোফোন সেট এবং বেশকিছু স্বর্ণালংকার উদ্ধার করে র্যাব।
র্যাব-৮’র ১ নম্বর কোম্পানী কমান্ডার মেজর খান সজিবুল ইসলাম জানান, প্রবাসী আব্দুর রবের বাড়িতে নির্মাণ শ্রমিক হিসেবে কাজের সুবাদে প্রবাসীর বাড়িতে যাতায়াত ছিল জাকিরের। তার স্ত্রী মিশুর সাথে অবৈধ সম্পর্ক ছিল তার। সম্পর্কের বিষটি জেনে ফেলে প্রবাসীর খালাতো ভাই ইউসুফ। এ কারণে তারা ইউসুফকে হত্যার পরিকল্পনা করে। গত শুক্রবার রাতে জাকির লোভের বসে জুয়েলকে নিয়ে ওই বাড়ি যাওয়ার কথা স্বীকার করে সে।
জেলা পুলিশের অতিরিক্ত সুপার মুহম্মদ আব্দুর রকিব জানান, আটককৃত দুই জন জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর এবং গুরুত্বপুর্ণ তথ্য দিয়েছে। তবে তদন্তের স্বার্থে এ ব্যাপারে এখনই বিস্তারিত জানাতে রাজী হননি তিনি। অপরদিকে প্রবাসীর স্ত্রী মিশরাত জাহান মিশু ও তার ভাতিজি আছিয়া আক্তারকেও নজরদারিতে রাখার কথা জানিয়েছে পুলিশ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বরিশালের বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর এলাকার কুয়েত প্রবাসী আব্দুর রব হাওলাদারের বাড়িতে শুক্রবার দিবাগত মধ্যরাতের পর যেকোনো সময় তিনজনকে হত্যা করা হয়। কথিত জ্বীনের বাদশা জাকিরের সাথে প্রবাসীর স্ত্রী মিশরাত জাহান মিশুর অবৈধ সম্পর্কের বিষয়টি জেনে ফেলায় ওই রাতে প্রথমে ইউসুফকে পুকুর ঘাটে নিয়ে পা বেঁধে হত্যা করে জাকির, জুয়েল ও মিশু। এই হত্যাকাণ্ড দেখে ফেললে মিশুর শ্বাশুড়ি মরিয়মকে শ্বাসরোধ করে হত্যা করেন তারা। মরিয়মকে হত্যার বিষয়টি দেখে ফেললে হত্যা করা হয় শফিকুল আলমকে।
আব্দুর রব ১১ বছর ধরে কুয়েতে একটি মসজিদে ইমামতি করেন। তার স্ত্রী ও সন্তান বাড়িতে থাকেন। নিহত তিনজনের মধ্যে ইউসুফ এবং শফিকুল আলম দুই দিন আগে ওই বাড়িতে বেড়াতে এসেছিলেন।
নিহত তিন জনের মরদেহের ময়না তদন্ত শনিবার সম্পন্ন হয়েছে। তাদের মরহেদ বানারীপাড়ায় নিয়ে যাওয়া হয়।
এদিকে ওই ঘটনায় শনিবার রাতে প্রবাসী রবের ভাই সুলতান মাহমুদ বাদী হয়ে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। মামলার তদন্ত চলছে বলে জানিয়েছেন বানারীপাড়া থানার ওসি শিশির কুমার পাল।
-জেডসি
- এবার সিলেটে ভূমিকম্প অনুভূত. মাত্রা ৪
- ইউনূসের প্রস্তাবে হাদির স্ত্রী: নিজের যোগ্যতায় চাকরি নেব
- ৫০তম বিসিএসের ফল প্রকাশ, উত্তীর্ণ ১২৩৮৫
- সারা দেশে কড়া নিরাপত্তা, রাজধানীতে চেকপোস্ট ও টহল জোরদার
- ব্রাহ্মণবাড়িয়া ২: রুমিন ফারহানাকে জাতীয় পার্টির সমর্থন
- রয়টার্স: ক্ষমতার দোরগোড়ায় তারেক রহমান
- বোরকা ব্যবহার করে জাল ভোটের শঙ্কা, দায় নিতে হবে ইসিকে: বিএনপি
- বিদেশি সাংবাদিকদের জন্য হটলাইন চালু
- বিয়ের পোশাকে ছবি, আরশ–সুনেরাহর সম্পর্ক নিয়ে ফের গুঞ্জন
- নির্বাচন ও গণভোট সামনে রেখে ঘরমুখো মানুষের ঢল
- শ্রীমঙ্গলে ৯.৬ ডিগ্রি তাপমাত্রা, শীতে কাবু জনজীবন
- সারা দেশে সভা-মিছিল নিয়ে নতুন নির্দেশনা ইসির
- আজ মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
- প্রচারণা শেষ, ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোট
- নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে কাল মঙ্গলবার সকালে
- জাপানের নির্বাচনে তাকাইচির দলের নিরঙ্কুশ জয়
- নাটোরে বসতবাড়িতে আগুন লেগে মা-মেয়ের মৃত্যু
- জরিপে ৬০ শতাংশ ভোটারের পছন্দ তারেক রহমান
- নাইমা হায়দারসহ পদত্যাগ করেছেন হাইকোর্টের ২ বিচারপতি
- ভোটের দিন প্রার্থী ও এজেন্টের যানবাহন ব্যবহারে নির্দেশ
- সারা দেশে কড়া নিরাপত্তা, রাজধানীতে চেকপোস্ট ও টহল জোরদার
- বিয়ের পোশাকে ছবি, আরশ–সুনেরাহর সম্পর্ক নিয়ে ফের গুঞ্জন
- বোরকা ব্যবহার করে জাল ভোটের শঙ্কা, দায় নিতে হবে ইসিকে: বিএনপি
- সারা দেশে সভা-মিছিল নিয়ে নতুন নির্দেশনা ইসির
- শ্রীমঙ্গলে ৯.৬ ডিগ্রি তাপমাত্রা, শীতে কাবু জনজীবন
- নির্বাচনের দিন মেট্রোরেল চলাচলে নতুন সিদ্ধান্ত
- ওমানকে উড়িয়ে দিয়ে জিম্বাবুয়ের শুভসূচনা
- আজ মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
- অক্ষয়কে নানাভাবে প্রেমের প্রস্তাব দেয়ার চেষ্টা করেছি: কঙ্গনা
- বিদেশি সাংবাদিকদের জন্য হটলাইন চালু








