বান্দারবানের সঙ্গে সারাদেশের যোগাযোগ বন্ধ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:০১ পিএম, ১০ জুলাই ২০১৯ বুধবার
ছবি: সংগৃহীত
পাঁচ দিনের টানা বৃষ্টিতে বান্দরবান-কেরানীহাট সড়কের বাজালিয়ার বড়দুয়ারা-কলঘর এলাকা রাস্তা তলিয়ে যাওয়ায় ও বান্দরবান-রাঙ্গামাটি সড়কের কয়েকটি স্থানে সড়ক ধসে গিয়ে গত মঙ্গলবার সকাল থেকে বান্দরবানের সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। ফলে চরম দুর্ভোগে পড়েন অফিসগামী, স্কুল-কলেজের শিক্ষার্থীসহ জনসাধারণ।
গতকাল সকাল থেকে পানি অতিরিক্ত বেড়ে যাওয়ায় সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে পড়ে। গন্তব্যের পৌঁছাতে বাড়তি ভাড়া দিয়ে নৌকা ও ভ্যানে করে প্লাবিত রাস্তা পার হচ্ছেন মানুষ।
এ বিষয়ে বান্দরবান বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সুব্রত দাশ ঝুন্টু বলেন, ‘বান্দরবান চট্টগ্রাম সড়কে কলঘর এলাকার রাস্তাটি একটু নিচু জায়গা। ফলে এখানে প্রতি বছর পানি ওঠে। ফলে বাস চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।
বান্দরবান জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম জানান, দুর্যোগকালীন পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে পাহাড় ধসের ঝুঁকিতে বসবাসকারী অনেক পরিবারকে আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেয়া হয়েছে। সাতকানিয়ার বাজালিয়া এলাকায় সড়কে পানি উঠে যান চলাচল বন্ধ রয়েছে। এছাড়া এখনো পর্যন্ত কোথাও কোন বড় ধরনের দুর্ঘটনার খবর পাওয়া যায়নি। যেকোন পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন তৎপর রয়েছে। তথ্য আদান-প্রদানে ২৪ ঘন্টার মনিটরিং সেল খোলা আছে।
-জেডসি
- তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
- কী অদ্ভুত এই স্বাধীনতা! যে দেশে মুক্তিযোদ্ধার কবরও নিরাপদ নয়
- ডাকসুর প্রথম নারী ভিপি: বেগম জাহানারা আখতার
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড হলে উদ্ধার করবেন যেভাবে
- শরীরে যে ১১ লক্ষণ অবহেলা করা বিপজ্জনক
- সাংবাদিকদের ফুল ফান্ডেড ফেলোশিপ দিচ্ছে জাতিসংঘ
- বিমানে করে আমার জন্য একজন শিউলি ফুল পাঠিয়েছেন: পরীমণি
- চতুর্থবার কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৩৩২৪ টাকা
- জনপ্রিয়তা পাচ্ছে ‘অনিন্দিতা’র শাড়ি-গয়না
- বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস
- পিএসসির সদস্য হলেন ড. শামীমা সুলতানা
- হারিয়ে যাওয়া জোৎস্নাকে খুঁজছে তার পরিবার
- নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো
- চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন ৪ বইয়ের অনুমোদন
- কুমিল্লা শহরে রানীর দিঘির পাড়ে নজরুল স্মৃতি, অবহেলার ছাপ স্পষ্ট
- আজ ক্যাটি পেরির ৪২তম জন্মদিন, গড়েছেন কোটি ডলারের সাম্রাজ্য
- কিংবদন্তি অভিনেত্রী অপর্ণা সেনের জন্মদিন আজ
- শুভ প্রবারণা পূর্ণিমা আজ, ভিক্ষুদের বর্ষাবাসের সমাপ্তি
- আজ লক্ষ্মীপূজা, লক্ষ্মী ধনসম্পদ ও ঐশ্বর্যের প্রতীক
- ৩০ বছরেই ৩২ হাজার কোটির মালিক! কে এই নারী?
- সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- দূষণে বিশ্বের শীর্ষ পাঁচে রাজধানী ঢাকা
- স্বর্ণের দামে টানা তিন দফায় পতন
- এআই দিয়ে ছবি তৈরি করে যেভাবে আয় করবেন
- আবারও বিক্ষোভে উত্তাল ফ্রান্স, আটক ১০০০
- এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর
- টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত
- ১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি











