বাবাই আমার হিরো : সানিয়া মির্জা
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০২:৩৮ পিএম, ৩০ জুন ২০১৮ শনিবার
ভারতের বিখ্যাত টেনিস প্লেয়ার সানিয়া মির্জা বলেছেন, ‘আমার বাবাই আমার সবচেয়ে বড় হিরো। তিনি নানা রকম ঝড়ের মুখোমুখি হয়েছিলেন। কিন্তু সব ঝড় অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যেতে আমাকে সহযোগীতা করেছেন।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, সংযুক্ত রাষ্ট্রের নারীদের নিয়ে গান ‘মুঝে হক হ্যায়’-এর লনচিং অনুষ্ঠানের এক বক্তব্য এসব কথা বলেন সানিয়া মির্জা।
এই টেনিস প্লেয়ার নিজের খেলাধুলা সম্পর্কে নানা তথ্য জানিয়েছেন। স্মরণ করেছেন তার বাবা-মা’র অবদানের কথা। তিনি জানান, যখন তিনি টেনিস খেলা শুরু করেছিলেন তখন লোকেরা তাকে নিয়ে উপহাস করত, এমনকি অনেকে মন্দ কথাও শুনিয়েছে তাকে।
সানিয়া বলেন, ‘আমি ছয় বছর বয়স থেকে টেনিস খেলতে শুরু করেছি। সেই সময় হায়দ্রাবাদে কোনো মেয়ে টেনিস খেলছে, এমন ঘটনাকে সাধারণভাবে নেওয়া হতো না। আমার বাবা ক্রিকেট খেলতেন, সেই সুবাদে আমি ক্রিকেট খেলোয়াড়ের পরিবারের মেয়ে।’
ছয়টি গ্রান্ড স্ল্যাম পুরস্কার বিজয়ী এই খেলোয়াড় বলেন, আমার বাবা-মা যখন বলেছিলেন, ও টেনিস খেলতে যাচ্ছে তখন আমার চাচা-চাচী বলেছিলেন ‘কালো হয়ে যাবি, কেউ বিয়ে করবে না।
সানিয়া বলেন, তারা আমার বাবাকে নিয়েও উপহাস করত; বলত, ‘কি ভাবছো, তোমার মেয়ে মার্টিনা হিঙ্গিস হবে?’ আর ভাগ্য দেখুন, পরবর্তীকালে আমি নিজের তিনটি গ্রান্ড স্ল্যাম মার্টিনা হিঙ্গিসের বিরুদ্ধেই জিতেছি।’
এই অনুষ্ঠানে সানিয়া টেনিসে পুরস্কার স্বরূপ প্রাপ্ত সম্পদের পরিমাণ যাতে পুরুষ ও নারীদের জন্য সমান হয় সেই বিষয়েও কথা বলেছেন। তিনি বলেন, ‘আজ সমান পুরস্কারের জন্য আমাদের লড়াই করতে হয়। একজন টেনিস খেলোয়াড় হিসেবে কেন পুরুষদের সমান সম্পদ মেয়েদের পাওয়া উচিত, তার জন্য আমাদের কারণ জানাতে হয়। এর মানে আজও আমরা সমান নই। পৃথিবীর সর্বত্রই তা প্রযোজ্য। শুধুমাত্র ভারতেই নয়।’
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- ফেসবুক থেকে আয় করতে চান, জেনে নিন কীভাবে
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি
- ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ ইতালি, বাতিল পররাষ্ট্রমন্ত্রী
- দেশে ফিরলেন ৬০ হাজার ৫৮৮ হাজি, প্রানহাণী ৫৪
- ৪৩১ পদে নিয়োগ দেবে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর
- ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ইতিহাসের পাতায় মা-ছেলের মহাকাব্য
- ব্রাজিল নাকি হাইতি জিতবে, হাঙর রিতিনিয়ার ভবিষ্যদ্বাণী
- রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর পদক্ষেপের আহ্বান
- এবার দেশেও স্বর্ণের দামে বড় ধস
- সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: সবার আগে নক-আউট পর্বে মেক্সিকো
- বাজারে স্বস্তি নেই, বাড়তি দামে হিমশিম খাচ্ছে ক্রেতা
- শিক্ষার্থীদের ইংরেজির মান নিয়ে প্রশ্ন রুমিন ফারহানার
- বদলাচ্ছে পুলিশের ইউনিফর্ম: শার্ট নীল-প্যান্ট খাকি
- মালয়েশিয়া হয়ে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- বিশ্বকাপে ইতিহাস গড়লেন টোরি পেনসো











