ঢাকা, মঙ্গলবার ২১, জুলাই ২০২৬ ১:১২:০৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬ উজানের ঢল আর ভারি বৃষ্টিতে বাড়ছে তিস্তার পানি হার মেনে নিয়ে যা বললেন মেসি গোল্ডেন বল জিতলেন রদ্রি, গোল্ডেন গ্লাভ পেলেন সিমন টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

বাবুই পাখির বাসা ভেঙে ২৯ ছানা হত্যা: কারাদণ্ড-জরিমানা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:২৮ পিএম, ১৬ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

চট্টগ্রামের বোয়ালখালীতে বাবুই পাখির বাসা ভেঙে ডিম নষ্ট করার পাশাপাশি ছানা হত্যার ঘটনায় এক ব্যক্তিকে সাতদিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার উপজেলার পোপাদিয়া এলাকায় এই ঘটনা ঘটে। একইসঙ্গে অভিযুক্ত ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম বাদশা মিয়া (৪৮)। পেশায় তিনি কৃষক। তিনি পোপাদিয়া এলাকার নুরুল ইসলামের ছেলে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান ফারুক খবরের সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয় পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণকর্মীদের অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়।

তিনি বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে আমরা ২৯টি মৃত ছানা এবং বেশ কিছু ভাঙা ডিম পাই।

জিজ্ঞাসাবাদে অভিযুক্ত বাদশা মিয়া তার অপরাধ স্বীকার করেন। তিনি দাবি করেন, পাখিরা তার জমির ধান খেয়ে ফেলছিল বলে ক্ষোভ থেকে তিনি এমনটি করেছেন।

বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১৩-এর ৩৮ ধারায় তাকে সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।