বারান্দায় চাষ করতে পারেন এই ৫ ভেষজ
লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:০৪ পিএম, ২৭ জুলাই ২০২৩ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
ছোট্ট হলেও বারান্দায় এক টুকরো শখের বাগান থাকে অনেকেরই। শহুরে জীবনে একটুখানি সবুজের ছোঁয়া মন ভালো করে দেয় নিমেষেই। সেই বাগানে রাখতে পারেন এমনকিছু ভেষজ যা আপনার রান্নার কাজে প্রয়োজন হয়। তাতে গাছ লাগানো হলো আবার প্রয়োজনে কাজেও আসবে। এমন অনেক ভেষজ রয়েছে যেগুলো বারান্দায় চাষ করা সম্ভব। তবে তার মধ্যে সবচেয়ে প্রয়োজনীয় কয়েকটির কথা আজ উল্লেখ করবো। চলুন জেনে নেওয়া যাক এমন ৫টি ভেষজ সম্পর্কে-
পুদিনা পাতা
যেকোনো ভেষজ বাগানে পুদিনা থাকা আবশ্যক। পুদিনার চা, মোজিতো, চাটনি নানাকিছু তৈরি করতে পারবেন এটি দিয়ে। পুদিনা উষ্ণ এবং রৌদ্রোজ্জ্বল জলবায়ুতে বৃদ্ধি পায় তবে আংশিক ছায়াযুক্ত জায়গায়ও জন্মায়। এটি বৃদ্ধির জন্য নিয়মিত পানি দেওয়ার প্রয়োজন হয়। পুদিনার গাছ রোপণ করার পর সঠিক যত্ন নিন। এটি আপনাকে বছরের পর বছর প্রচুর পাতা দিয়ে যাবে।
ধনিয়া পাতা
আমাদের রান্নার অন্যতম উপাদান হলো ধনিয়া পাতা। সুগন্ধযুক্ত এই পাতা চাটনি এবং অন্যান্য অনেক খাবার তৈরিতে ব্যবহার করা হয়। গ্রীষ্মের শেষের দিকে বা বর্ষার শুরুতে ধনিয়ার বীজ বপন করুন এতে ফলন ভালো হবে। ধনিয়া ছায়াময় স্থানে ভালো হয় এবং নিয়মিত পাতা কেটে এর বৃদ্ধি বাড়াতে পারেন।
তুলসি
তুলসি পাতা দরকার হয় বিভিন্ন কাজে। বিশেষ করে এই পাতার রস সর্দি-কাশির সমস্যায় অনেক বেশি উপকারী। এছাড়াও তুলসির চা নিয়মিত খেলে উপকার হয়। উপকারী এই গাছ লাগাতে পারেন আপনার বারান্দায়। নিয়মিত পরিচর্যার মাধ্যমে তুলসি গাছের বৃদ্ধি নিশ্চিত করুন।
কারিপাতা
দক্ষিণ ভারতীয় রন্ধনপ্রণালীর একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো কারি পাতা। অনেক খাবারে আলাদা সুগন্ধ যোগ করে এই পাতা। এটি উষ্ণ এবং আর্দ্র জলবায়ুতে জন্মায়। কারিপাতার গাছ একটি প্রশস্ত পাত্রে রোপণ করুন, কারণ এটি সময়ের সঙ্গে সঙ্গে ছোট গাছে পরিণত হবে।
ওরিগানো
ইতালীয় এবং ভূমধ্যসাগরীয় রান্নায় একটি প্রিয় উপাদান হলো এই ওরিগানো। আপনার ছোট্ট বাগানে রাখতে পারেন এই গাছ। এটি রৌদ্রোজ্জ্বল স্থানে রাখলে ভালো ফল পাবেন। ওরিগানো পাস্তা সস, পিজা টপিংস এবং মেরিনেটের জন্য উপযুক্ত।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা








