বাসে জবি ছাত্রীকে শ্লীলতাহানি, শিক্ষার্থীদের সড়ক অবরোধ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৪০ এএম, ১৮ নভেম্বর ২০২১ বৃহস্পতিবার
ফাইল ছবি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একজন নারী শিক্ষার্থীকে বাসে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাস ভাঙচুর করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসময় এক শিক্ষার্থীকে পুলিশ আটক করলে সড়ক অবরোধ করে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
বুধবার (১৭ নভেম্বর) আটক থাকা শিক্ষার্থীর মুক্তির দাবিতে সন্ধ্যা থেকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন শাখারি বাজার মোড় অবরোধ করে রাখে শিক্ষার্থীরা।
জানা যায়, সকালে বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে শ্লীলতাহানি করে বিহঙ্গ বাসের হেলপার। এ বাস সন্ধ্যায় ক্যাম্পাসের সামনে আসলে শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে বাসে ভাঙচুর চালায়।
শিক্ষার্থীদের অভিযোগ, সেখানকার দায়িত্বরত এস আই নাহিদুল ইসলাম আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে খারাপ আচরণ করেছে এবং তাদের অকথ্য ভাষায় গালিগালাজও করেন।
এসব ঘটনায় ফুঁসে উঠে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রায়সাহেব বাজার থেকে সদরঘাটগামী রাস্তায় আগুন জ্বালিয়ে অবরোধ করে অবস্থান করছে তারা।
শিক্ষার্থীদের অভিযোগ, সকালে এক নারী শিক্ষার্থী বিহঙ্গ পরিবহনের বাসে ক্যাম্পাসে আসার সময় বাসের হেলপার ঐ শিক্ষার্থীর সাথে অসৌজন্যমূলক আচরণ করে লাঞ্ছিত করে। এ ঘটনায় এ বাস সন্ধ্যায় ক্যাম্পাসের সামনে আসলে শিক্ষার্থীরা বাস ভাংচুর করে। এ সময় কর্তব্যরত এস আই নাহিদুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের ২০১৯-২০ সেশনের ফাহিম নামের এক শিক্ষার্থীকে মারধর ও লাথি মেরে হ্যান্ডক্যাপ পরিয়ে কোতোয়ালি থানায় নিয়ে যান।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল রাতে জানান, বাসের হেলপারের সাথে শিক্ষার্থীদের ভুল বোঝাবুঝি হয়েছে। এ ঘটনায় এক শিক্ষার্থীকে আটক করা হয়েছে। আমরা থানায় আছি। লালবাগ জোনের ডিসি ও প্রক্টরিয়াল বডির সাথে বসে ঘটনা সমাধানের চেষ্টা চলছে। শিক্ষার্থীকে ছেড়ে দেয়া হবে। অবরোধও তুলে নেবে শিক্ষার্থীরা।
- ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা সরকার!
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ দিচ্ছে ফেসবুক, যেভাবে পাবেন
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- জেনে নিন সকালে সেদ্ধ ডিম খাওয়ার উপকারিতা
- জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার






