বাস্তবে ডিজিটাল বাংলাদেশ গড়ার কাজ চলছে : প্রধানমন্ত্রী
আপডেট: ০১:১৯ পিএম, ৬ আগস্ট ২০১৫ বৃহস্পতিবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : সরকারের ডিজিটাল কার্যক্রমে দেশের উন্নয়নের পাশাপাশি ব্যাপক কর্মসংস্থানের সুযোগ তৈরি করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, শুধু মুখে নয় বরং বাস্তবের ডিজিটাল বাংলাদেশ গড়তে কাজ করছে ডিজিটাল বাংলাদেশ টাস্কফোর্স।
আজ বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে টাস্কফোর্সের দ্বিতীয় সভায় এসব কথা বলেন তিনি।
পাঁচ বছর পর আজ বৈঠকে বসল ডিজিটাল বাংলাদেশ টাস্কফোর্স। বৈঠকে তথ্য-প্রযুক্তি খাতের অগ্রগতি তুলে ধরার পাশাপাশি নতুন কর্মপরিকল্পনা নেওয়া হয়। এতে প্রধানমন্ত্রী বলেন, মানুষের জীবনমান সহজতর করতে কাজ করছে তাঁর সরকার।
টাস্কফোর্স প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, ‘আজকে এই ডিজিটাল বাংলাদেশ টাস্কফোর্সের মূল লক্ষ্যটাই হলো বাংলাদেশের সাধারণ মানুষের, এটা শুধু শহরভিত্তিক না, প্রত্যন্ত গ্রাম অঞ্চলের মানুষও যেন সমান সুযোগ যায়, সমান সেবা পায় এবং প্রযুক্তির ব্যবহারে পারদর্শিতা অর্জন করতে পারে। কাজেই ডিজিটাল বাংলাদেশ শুধু মুখে না বাস্তবে, এটাকে কী করে কার্যকর করা যায় সেটাই এই টাস্কফোর্সের লক্ষ্য।’
এ সময় প্রধানমন্ত্রী আক্ষেপ করে বলেন, বিনামূল্যে সাবমেরিন ক্যাবলে সংযুক্ত হওয়ার প্রস্তাব এলে তথ্যপাচার হবে এমন আশঙ্কায় তা নেওয়া হয়নি। এমনটি না হলে বাংলাদেশ অনেক আগেই ডিজিটাল বাংলাদেশে পরিণত হতো বলেও মনে করেন তিনি।
প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলার তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী নিজের কম্পিউটার শেখার ইতিহাস তুলে ধরেন। সেই সঙ্গে এ ক্ষেত্রে বাংলাদেশের মানুষের আগ্রহ এবং অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন তিনি।
সরকারপ্রধান বলেন, ‘বাংলাদেশের মানুষ লেখাপড়া যতটুকুই জানুক না কেন প্রযুক্তির ব্যবহারে যতটা বেশি পারদর্শী এবং অগ্রগামী, অনেক দেশ বা দেশের মানুষ সম্ভবত ততটা পারদর্শী নয়।’ বাংলাদেশের মানুষের মধ্যে সেই সচেতনতাটা আছে বলে সন্তোষ প্রকাশ করেন তিনি। ডিজিটাল বাংলাদেশের কারণে বিশাল বেকার সমস্যা দূর হচ্ছে, অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে বলে জানান শেখ হাসিনা। এসবের মাধ্যমে দেশ এগিয়ে যাচ্ছে বলে মনে করেন তিনি।
ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করা আওয়ামী লীগ সরকারের সময়ে সারা দেশে তথ্য-প্রযুক্তির সেবা দ্রুত ছড়িয়ে পড়ছে। সরকারের হিসাব বলছে, তথ্য-প্রযুক্তি খাতে ২০০৯ সালে সরকারের রপ্তানি ছিল ২৬ মিলিয়ন (দুই কোটি ৬০ ডলার) ডলার, বর্তমানে যা বেড়ে দাঁড়িয়েছে, ২৫০ মিলিয়ন (২৫ কোটি) ডলারে।
০৬.০৮.২০১৫
- রাজধানীর সড়কে যেন গর্তের রাজত্ব, প্রতিদিন দুর্ভোগে লাখো মানুষ
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ফাইনালে গুরু-শিষ্য মুখোমুখি
- বৃষ্টির প্রভাবে সবজির দামে ঊর্ধ্বগতি, স্থিতিশীল মাছ-মাংসের দাম
- ঢাবিতে নৃত্য উৎসব ‘ঘনঘটা ২’
- ছয় মাসে ৩৮৩ সাংবাদিক নির্যাতন-হয়রানির শিকার: এইচআরএসএস
- ৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস
- স্মার্টফোনের ডিসপ্লে পরিষ্কারের সময় ভুলেও যা করবেন না
- এভারকেয়ার হাসপাতালে চাকরির সুযোগ
- গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান
- ইংল্যান্ড অধিনায়ককে উদ্দেশ করে পরীমনির ফেসবুক পোস্ট ভাইরাল
- আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা
- ৮ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত
- সাম্য ও সম্প্রীতির বার্তা নিয়ে আজ রথযাত্রা
- কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী
- জুলাই শহীদ দিবস আজ
- ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা
- ঢাবিতে নৃত্য উৎসব ‘ঘনঘটা ২’
- কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী
- গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান
- নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর
- ইংল্যান্ড অধিনায়ককে উদ্দেশ করে পরীমনির ফেসবুক পোস্ট ভাইরাল
- ৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস
- ছয় মাসে ৩৮৩ সাংবাদিক নির্যাতন-হয়রানির শিকার: এইচআরএসএস
- ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা