ঢাকা, শুক্রবার ১২, জুন ২০২৬ ৩:০০:৫০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা আজ বৃহস্পতিবার পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের ২৩তম আসরের

বাস থেকে প্রতিবন্ধী নারীকে ধাক্কা: চালক-হেলপার গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২৯ পিএম, ৯ মার্চ ২০২১ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঢাকার কেরানীগঞ্জে ভাড়া দিতে না পারায় চলন্ত বাস থেকে বাকপ্রতিবন্ধী নারী যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার ঘটনায় ‘এন মল্লিক’ পরিবহনের চালক ও হেলপারকে গ্রেফতার করেছে র‍্যাব-১০। গ্রেফতার বাসচালক ও হেলপার হলেন- মো. সবুজ (২৫) ও মো. নাহিদ (১৯)।

আজ মঙ্গলবার (০৯ মার্চ) সকালে তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১০ এর মেজর শাহরিয়ার জিয়াউর রহমান।

তিনি বলেন, কেরানীগঞ্জের কুটিয়ামাড়া এলাকা থেকে রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় বাসটিও জব্দ করা হয়।

মেজর শাহরিয়ার জিয়াউর রহমান আরও বলেন, এ বিষয়ে আজ বিকেলে কুর্মিটোলা র‍্যাব সদর দফতরে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

গত রবিবার কেরানীগঞ্জের রোহিতপুর বাজার এলাকায় বাস থেকে বাকপ্রতিবন্ধী ওই নারীকে ফেলে দেয়া হয়। ঘটনাটির একটি ভিডিও চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয়ে যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও চিত্রে দেখা যায়, সেদিন সকাল পৌনে নয়টার দিকে এন মল্লিক নামের একটি বাস থেকে ছুড়ে ফেলা হয় বোরকা পরা ওই নারীকে। মাটিতে পড়ে তিনি অস্ফুট স্বরে গোঙাচ্ছিলেন। পরে স্থানীয় লোকজন গিয়ে তাঁকে মাটি থেকে তোলেন। ভিডিও চিত্রেই দেখা যায়, গাড়ির নম্বর ঢাকা মেট্রো ব-১৩-১৫২১। এন মল্লিক বাসটি গুলিস্তান-নবাবগঞ্জ রুটে চলাচল করে।

ঘটনাস্থলে উপস্থিত লোকজনকে ওই নারী বাস থেকে ছুড়ে ফেলে দেওয়ার কারণ জিজ্ঞেস করলে তিনি কথা না বলে ঘটনার সারমর্ম লিখে দেন। এতে সবাই বুঝতে পারেন তিনি বাক প্রতিবন্ধী।

টাইলসের ওপর তার সেসব লেখার একটি স্থিরচিত্র সংগ্রহ করেছে। সেখানে ওই নারী লিখেছেন, ‘এন মল্লিক কোনাখোলা থেকে উঠাইসে। ভাড়া নাই। এন মল্লিক কোনো দিনও আমার থেকে ভাড়া নেয় না। এরা ভাড়া চায়। দিতে না পারায় এমুন ব্যবহার। এন মল্লিকের সবাই আমাকে চেনে। ও মনে হয় চিনে নাই। তাই বুজাবার চেষ্টা করসিলাম।’

-জেডসি