বাড়ছে নিত্যপণ্যের দাম
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১২:১২ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০১৮ বৃহস্পতিবার
চলতি সপ্তাহের শুরু থেকেই সব কিছুর দাম বাড়তি। সবজি, মুরগি, মাছসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য কোনো কারণ ছাড়াই বাড়ছে। ব্যবসায়ীরা বলছেন, বন্যার প্রভাব, সরবরাহ কম। আর ক্রেতারা দুষছেন বিক্রেতাদের।
আজ মঙ্গলবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে বাজারদরের পার্থক্য দেখা গেল। শান্তিনগর, মালিবাগ, বাড্ডা বাজারে গিয়ে দেখা যায়, বেগুন প্রতি কেজি ৫০ থেকে ৬০ টাকা, শিম ১০০-১১০ টাকা , শশা ৭০ থেকে ৮০ টাকা ,গাজর ৯০ থেকে ১০০ টাকা ,টমেটো ৮০ থেকে ১০০ টাকা, পটল ৪০ থেকে ৫০ টাকা, করলা ও উস্তা ৫০ থেকে ৬০ টাকা, কচুমুখি ৫০ থেকে ৬০ টাকা, ঝিঙা ও চিচিঙ্গা ৫০ থেকে ৬০ টাকা, বাঁধাকপি প্রতি পিস ৪০ থেকে ৫০ টাকা এবং ফুলকপি ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি হালি লেবু ৩০ টাকা এবং প্রতিহালি কাঁচকলা ৪০ টাকায় বিক্রি হচ্ছে। আলু বিক্রি হচ্ছে প্রতিকেজি ২৫ থেকে ২৮ টাকায়।
দেশি পেঁয়াজ ৪৫ থেকে ৫৫ টাকা এবং আমদানিকৃত পেঁয়াজ ২৫ থেকে ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আদা বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজি দরে। আমদানি করা মোটা রসুন প্রতি-কেজি ৩৮-৪০ টাকা , দেশি রসুন ৪৫ থেকে ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।
গরুর মাংস ৪৭০ থেকে ৫০০ টাকা এবং খাসির মাংস ৭০০ থেকে ৮০০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে।ব্রয়লার মুরগির বিক্রি হচ্ছে ১৩০-১৫০ টাকা কেজি। এছাড়া ডিমপাড়া সাদা মুরগি বিক্রি হচ্ছে ১৬০-১৮০ টাকা কেজি। মুরগির ডিম বিক্রি হচ্ছে ৩৪ থেকে ৩৬ টাকা। ডজন হিসেবে কিনলে ডিম ১০০ থেকে ১০৫ টাকায় পাওয়া যাচ্ছে। আর দেশি মুরগির ডিম মিলছে প্রতি ডজন ১৮০ টাকায়।
বাজারে ইলিশের দাম বাড়তে শুরু করেছে। ৭০০ থেকে ৮০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে প্রতি পিস ৭০০ থেকে ৯০০ টাকায়। ওজনে বড় ইলিশের দাম তুলনামূলক বেশি। মালিবাগ বাজারে ১ কেজি ৬০০ গ্রামের একটি ইলিশের দাম চাওয়া হচ্ছে ৪ হাজার টাকা ।
- ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চাইল নরওয়ে
- কাল পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’










