ঢাকা, সোমবার ১৯, অক্টোবর ২০২৬ ১০:২৮:২৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮ মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ

বাড়তে পারে নতুন স্মার্টফোনের দাম

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:২৯ এএম, ২২ মে ২০২২ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

দাম বাড়ছে সেমিকন্ডাক্টরের।  শীর্ষস্থানীয় প্রযুক্তি কোম্পানি স্যামসাং সেমিকন্ডাক্টরের দাম ২০ শতাংশ পর্যন্ত বাড়াতে চাইছে। এর ফলে বাড়তে পারে স্মার্টফোনের দামও।
ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে বিশ্বে কাঁচামাল থেকে শুরু করে উৎপাদনে প্রয়োজনীয় সবকিছুই আরো ব্যয়বহুল হয়ে পড়েছে। যার ফলে সেমিকন্ডাক্টরের দাম বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ কোরিয়াভিত্তিক স্যামসাং।

উৎপাদিত যন্ত্রাংশের সংবেদনশীলতার ওপর ভিত্তি করে চূড়ান্তভাবে দাম বৃদ্ধি করা হবে বলে জানা গেছে। তবে কবে থেকে উচ্চমূলে সেমিকন্ডাক্টর বিক্রি শুরু হবে, তা এখনও বলা যাচ্ছে না। এ বিষয়ে স্যামসাংয়ের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিতে স্যামসাংয়ের বড় ধরনের প্রভাব রয়েছে। সুবিশাল ইন্ডাস্ট্রির জন্য প্রসেসর তৈরি ছাড়াও মেমোরি পণ্য, স্টোরেজ সলিউশন এবং ফাউন্ডারি সলিউশনও তৈরি করে থাকে কোম্পানিটি। এইসব খাতের পণ্যগুলোর দাম ২০ শতাংশ বৃদ্ধি করা হলে স্যামসাংয়ের যন্ত্রাংশ ব্যবহার করে এমন সব পণ্যের দাম অনিবার্যভাবে বেড়ে যাবে।

এরই মধ্যে নতুন স্মার্টফোন, ট্যাবলেট, ল্যাপটপ এবং এসএসডি কার্ডের দাম বাড়তে শুরু করেছে। স্যামসাং যদি আরো ব্যয়বহুল লজিস্টিকের সম্মুখিন হয় তাহলে স্যামসাংয়ের চিপ দিয়ে যেসব কোম্পানি চূড়ান্ত পণ্য তৈরি করে তারাও দাম বাড়িয়ে দিবে। ফলে সামনের বছরগুলোয় প্রযুক্তিপণ্যের দাম আরো বাড়তে যাচ্ছে এমন প্রস্তুতিই নিয়ে রাখতে হবে।