বায়তুল মোকাররমের দক্ষিণ গেটেই হবে আ.লীগের সমাবেশ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১২ পিএম, ২৭ জুলাই ২০২৩ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
আওয়ামী লীগের তিন সংগঠনের ‘শান্তি সমাবেশ’ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান।
বৃহস্পতিবার (২৭ জুলাই) সকালে আগারগাঁওয়ের বাণিজ্য মেলার মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
এ কে এম আফজালুর রহমান বলেন, আমরা আজ আগারগাঁওয়ের বাণিজ্য মেলার মাঠ দেখেতে গিয়েছিলাম। এসে দেখলাম যে, মাঠ প্রস্তুত হতে আরও দুই-এক দিন সময় লাগবে। আমাদের কালকে সমাবেশটি করতে হবে। আমরা চিন্তা করছি যে আমাদের যেহেতু বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে পারমিশন দেওয়া হয়েছে, আমরা দক্ষিণ গেটেই সমাবেশটি করব।
তিনি আরও বলেন, আমাদের নেতাকর্মীরা অলরেডি জানে যে, আমরা দক্ষিণ গেটেই সমাবেশটি করছি। গতকাল যেহেতু পারমিশন পেয়েছিলাম না, সে জন্য আগারগাঁওয়ে সমাবেশ করার একটা প্রস্তুতি নিয়েছিলাম। এখানে যেহেতু মাঠ প্রস্তুত নেই সেহেতু আমরা বায়তুল মোকাররমের দক্ষিণ গেটেই আমাদের সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছি।
আজ (২৭ জুলাই) ঢাকাতে সমাবেশ করতে চেয়েছিল বিএনপি ও আওয়ামী লীগ। বিএনপি চেয়েছিল সোহরাওয়ার্দী উদ্যানে আর আওয়ামী লীগ চেয়েছিল বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে। তবে, পুলিশের পক্ষ থেকে কোনো দলকেই সমাবেশের অনুমতি দেওয়া হয়নি। পরে বৃহস্পতিবারই আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলা মাঠে আওয়ামী লীগের শান্তি সমাবেশ করার সিদ্ধান্ত হয়। সে অনুযায়ী রাতে মাঠ পরিদর্শনে যায় আওয়ামী লীগের প্রতিনিধি দল। এরইমধ্যে বিএনপি সিদ্ধান্ত জানায় তারা তাদের সমাবেশ একদিন পিছিয়ে শুক্রবার করবে এবং তা হবে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। বিএনপির এ সিদ্ধান্ত আসার পর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম জানান, আগারগাঁওয়ের বাণিজ্য মেলা মাঠটি সমাবেশের জন্য উপযোগী নয়। মাঠটি ব্যবহার উপযোগী করার জন্য এক দিন সময় প্রয়োজন। এ জন্য আমাদের শান্তি সমাবেশ এক দিন পিছিয়ে ২৮ জুলাই শুক্রবার করা হয়েছে।
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- ঈদ কেনাকাটায় জমজমাট ‘দেশী দশ’, ভিড় ক্রেতাদের
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- আনন্দ-ভোগান্তি মিলিয়ে রাজধানী ছাড়ছে মানুষ
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- জাতির পিতার জন্মদিন আজ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া


