বায়ুদূষণের শীর্ষে ভারতের দুই শহর, ঢাকার বায়ুমানে উন্নতি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২১ পিএম, ১২ জানুয়ারি ২০২৫ রবিবার
সংগৃহীত ছবি
শীত এলেই বায়ুমানের চরম অবনতি ঘটে রাজধানী ঢাকায়, গত কয়েকদিনের পাশাপাশি যেমনটা পরিলক্ষিত হয়েছে গত ডিসেম্বর জুড়েই। বায়ুদূষণে ঢাকা বিগত ৯ বছরের মধ্যে সবচেয়ে দূষিত ছিল গত ডিসেম্বর। সে তুলনায় আজ অনেকটা উন্নতি ঘটেছে ঢাকার বায়ুমানে; ২০০-এর নিচে নেমে এসেছে দূষণের স্কোর। অন্যদিকে বায়ুদূষণের আজ শীর্ষে অবস্থান করছে ভারতের দুই শহর কলকাতা ও দিল্লি ।
রোববার (১২ জানুয়ারি) সকাল ১০টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার থেকে এ তথ্য জানা গেছে এসব তথ্য।
আইকিউএয়ারের সবশেষ আপডেট অনুযায়ী, আজ বিশ্বের দূষিত বাতাসের তালিকায় শীর্ষে অবস্থান করছে কলকাতা। পশ্চিমবঙ্গের এ শহরটির বাতাসের দূষণের মাত্রা রেকর্ড হয়েছে ৫৭৭। অর্থাৎ, শহরটির বাতাস আজ বেশ দুর্যোগপূর্ণ। দূষণের তালিকায় কলকাতার পরই অবস্থান করছে ভারতের আরেক শহর দিল্লি। শহরটির সবশেষ রেকর্ডকৃত বায়ুমান স্কোর ২২১, অর্থাৎ খুব অস্বাস্থ্যকর।
অন্যদিকে ১৯০ স্কোর নিয়ে আজ দূষিত বাতাসের শহরের তালিকায় ৬ নম্বরে অবস্থান করছে ঢাকা। অবশ্য এ স্কোরও খুব একটা নিরাপদ নয় এবং শিশু ও বয়স্কদের জন্য এমন বাতাসও খুব অস্বাস্থ্যকর।
বিশ্বব্যাপী দূষিত বাতাসের শহরের তালিকায় ঢাকার আগে অবস্থান করছে ভারতের আরেক শহর মুম্বাই। শহরটির দূষণ স্কোর আজ ১৯৩। এছাড়া, বায়ুদূষণের শীর্ষ ৫-এ আছে মিশরের রাজধানী কায়রো ও নেপালের রাজধানী কায়রো। ২১১ ও ১৯৭ স্কোর নিয়ে যথাক্রমে তিন ও চার নম্বরে অবস্থান করছে শহর দুটি।
উল্লেখ্য, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। আর বাতাসের স্কোর যদি হয় ১৫১ থেকে ২০০, তবে তাকে অস্বাস্থ্যকর বাতাস বলে মনে করা হয়।
২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে। এছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
সাধারণত একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি ধরনকে ভিত্তি করে। যেমন: বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)। আর ঢাকার বায়ুদূষণের প্রধান উপাদান হলো বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫-এর উপস্থিতি।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা






