বিএনপিতে যোগ দিলেন ৫ শতাধিক সনাতন ধর্মাবলম্বীর নারী-পুরুষ
বরগুনা প্রতিনিধি | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩৮ পিএম, ১১ নভেম্বর ২০২৫ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
বরগুনার আমতলী উপজেলায় পাঁচ শতাধিক সনাতন ধর্মাবলম্বীর নারী-পুরুষ আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন। আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতি জালাল উদ্দিন ফকির এবং হলদিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম লিমন হাওলাদারের নেতৃত্বে তারা বিএনপিতে যোগদান করেন।
সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় আমতলী পৌরসভার ৭নং ওয়ার্ডের শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দিরে বিএনপিতে যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় যোগদান করা সনাতন ধর্মালম্বীদের ফুল দিয়ে বরণ করেন জেলা বিএনপির আহ্বায়ক ও বরগুনা-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মোল্লা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বরগুনা জেলা বিএনপির সদস্য সচিব এস এম হুমায়ুন হাসান শাহিন, আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতি জালাল উদ্দিন ফকির, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম মামুন, সদস্য সচিব তুহিন মৃধা, বরগুনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ জহিরুল ইসলাম জহির, আমতলী পৌর বিএনপির আহ্বায়ক কবির উদ্দিন ফকির, সদস্য সচিব জালাল আহমেদ খানসহ জেলা ও আমতলী উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা।
জেলা বিএনপি সূত্রে জানা যায়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও জাতীয়তাবাদী চেতনায় অনুপ্রাণিত হয়ে আমতলী উপজেলার বিভিন্ন এলাকার অন্তত পাঁচ শতাধিক সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন। গত ১৬ বছর ধরে পতিত আওয়ামী লীগ সরকার বিভিন্ন হিন্দুদের জায়গা জমি দখলসহ ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদাবাজি করেছেন। তবে বিএনপির কোনো নেতা তাদের জায়গা জমি দখল করেনি। বিএনপি সব দল-মত এবং ধর্মকে একভাবে দেখে ও একইভাবে বিশ্বাস করে। আর এ কারণেই বিএনপির কাছে সব ধর্মের মানুষ নিরাপদ।
সনাতন ধর্মাবলম্বীদের বিএনপিতে যোগদানের বিষয়ে বরগুনা জেলা বিএনপির সদস্য সচিব এস এম হুমায়ুন হাসান শাহিন বলেন, আমতলীর বিভিন্ন এলাকার চাকরিজীবী ও বিভিন্ন পেশার অন্তত পাঁচ শতাধিক হিন্দু ধর্মাবলম্বী নারী-পুরুষ বিএনপিতে যোগদান করেছেন। বাংলাদেশের বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে মানুষ ভালো জনপ্রতিনিধি চায় এবং ভালো একটি সংগঠনের সঙ্গে যুক্ত থাকতে বিএনপির ওপরেই আস্থা রাখেন।
এছাড়া বরগুনা-১ আসেনর মনোনীত প্রার্থী আগেও তিনবার জনপ্রতিনিধি ছিলেন। ওই সময়ে হিন্দু সম্প্রদায়ের মানুষ তার থেকে সুরক্ষা পেয়েছেন। আর একারণেই তাকে ধানের শীষ প্রতীকে মনোনীত প্রার্থী করায় হিন্দু সম্প্রদায়ের মানুষ বিএনপিতে যোগদানে উদ্বুদ্ধ হয়েছেন।
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না







