বিএনপির বড় নেতা হওয়ার চেয়ে আওয়ামী লীগের কর্মী হওয়া অনেক গর্বের : মেহের আফরোজ
আপডেট: ১২:৪৪ পিএম, ২৮ আগস্ট ২০১৫ শুক্রবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, বিএনপি মিথ্যার রাজনীতি করে। বিএনপির একজন বড় নেতা হওয়ার চেয়ে আওয়ামী লীগের একজন সাধারণ কর্মী হওয়া অনেক গর্বের।
তিনি বলেন, বিএনপি জঙ্গীবাদ, উগ্র মৌলবাদ ও দুর্নীতির প্রতিষ্ঠাতা। জাতীয় শোক দিবসে বিএনপি নেত্রী ভুয়া জন্মদিন বানিয়ে উৎসবে মেতে উঠে।
তিনি আজ সকালে রাজধানীর রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু মহিলা পরিষদ আয়োজিত ‘প্রজন্মের আদর্শ ও প্রেরণার নাম বঙ্গবন্ধু’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন।
বঙ্গবন্ধুু মহিলা পরিষদের সভাপতি ডাঃ খালেদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে আরো বক্তব্য রাখেন বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব পরিষদের সভাপতি প্রফেসর আব্দুল মান্নান চৌধুরী ও ওয়াসার সাবেক চেয়ারম্যান ড গোলাম মোস্তফা প্রমুখ।
মেহের আফরোজ চুমকি বলেন, পঁচাত্তরের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যা করেই ঘাতকরা ক্ষান্ত হয়নি, নতুন প্রজন্ম যাতে বঙ্গবন্ধুুকে জানতে না পারে সে জন্য ইতিহাস বিকৃত করেছিল। সত্যের জয় হবেই, মিথ্যার ধ্বংস অনিবার্য।
তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনাকে ১৯ বার হত্যার চেষ্টা করা হয়েছে। কিন্তু বঙ্গবন্ধৃর স্বপ্ন বাস্তবায়নের জন্য আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ নি¤œ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। তার নেতৃত্বেই বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে।
প্রফেসর আব্দুল মান্নান চৌধুরী বলেন, বঙ্গবন্দ্বুকে হত্যা করে স্বাধীনতা বিরোধীরা বাংলাদেশকে আবার পাকিস্তান বানাতে চেয়েছিল। আওয়ামী লীগ সকল অপচেষ্টা ব্যাহত করে বাংলাদেশকে উন্নতির দিকে নিয়ে যাচ্ছে।
ড. খালেদা বেগম বলেন, বঙ্গবন্ধু সকলের। বঙ্গবন্ধুকে আর আওয়ামী লীগে সীমাবদ্ধ রাখা যাবে না। - মশলাদার এবং সুস্বাদু চিকেন কষার রেসিপি
- টোল ছাড়াই এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারের সুযোগ আজ
- জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
- আইসিসির মাসসেরা খেলোয়াড়ের তালিকায় বাংলাদেশের সোবহানা
- স্নাতক পাশেই ব্যাংকে চাকরি
- তাপমাত্রা কমার পূর্বাভাস দিল আবহাওয়া অফিস
- সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ
- মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ
- রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট
- মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান
- ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি
- কাছের মানুষের ছোট ছোট অবহেলা কেন বেশি কষ্ট দেয়?
- পিরোজপুরে নবনির্বাচিত সংসদ সদস্য এলিজাকে শুভেচ্ছা
- মধ্যরাতে চিত্রনায়িকা পরীমনির রহস্যময় পোস্ট
- স্নাতক পাশেই ব্যাংকে চাকরি
- কাছের মানুষের ছোট ছোট অবহেলা কেন বেশি কষ্ট দেয়?
- ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি
- গার্হস্থ্য অর্থনীতির অধ্যক্ষের অপসারণ দাবিতে উত্তাল ক্যাম্পাস
- তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম
- মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ
- সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ
- মধ্যরাতে চিত্রনায়িকা পরীমনির রহস্যময় পোস্ট
- রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট
- মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান
- আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
- তাপমাত্রা কমার পূর্বাভাস দিল আবহাওয়া অফিস
- পিরোজপুরে নবনির্বাচিত সংসদ সদস্য এলিজাকে শুভেচ্ছা
- পুরো ইরানকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের
- জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা









