ঢাকা, শনিবার ১৩, জুন ২০২৬ ২২:২২:৩৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট

বিএনপির মনোনয়ন পেলেন কনকচাঁপা ও বেবী নাজনীন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৫৭ পিএম, ২৬ নভেম্বর ২০১৮ সোমবার

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের হয়ে লড়তে দলীয় মনোনয়ন পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা ও বেবী নাজনীন। তারা যথাক্রমে  সিরাজগঞ্জ-১ (কাজীপুর) ও নীলফামারী-৪ আসন থেকে আসন থেকে মনোনয়ন পান।


আজ সোমবার রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয় থেকে মনোনয়নের চিঠি গ্রহণ করেছেন তারা। 

 

বিকেলে দলটির চেয়ারপারসন খালেদা জিয়াকে মনোনয়ন দেওয়ার মাধ্যমে মনোনয়নের চিঠি বিতরণের উদ্বোধন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

 

কনক চাঁপা বলেন, ‘মনোনয়নপত্র কেনার পর থেকে এলাকার মানুষ আমাকে শুভেচ্ছা জানিয়েছে। আমি সিরাজগঞ্জ-১ আসনের উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখতে চাই। আমার প্ল্যাটফর্ম হিসেবে বিএনপিকেই চেয়েছি এবং পেয়েছি। মনোনয়ন পেলাম, এবার বিজয়ের পালা।’

 

বেবী নাজনীন বলেন, ‘আমি নীলফামারী-৪ আসনের এলাকার মানুষের জন্য আগে থেকে কাজ করে যাচ্ছি। মনোনয়ন পেয়েছি। জয়ীও হব, ইনশাআল্লাহ। আমার জন্মস্থান সৈয়দপুরে, আমি এলাকার মানুষের পাশে থাকতে এই নির্বাচনে অংশ নেব।’