ঢাকা, বৃহস্পতিবার ০৫, নভেম্বর ২০২৬ ১২:৩১:৩১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
স্বর্ণের দামে ফের বড় লাফ মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন ডেমোক্র্যাট কেইশা ট্রাম্পের শক্ত ঘাঁটিতে ডেমোক্র্যাটদের চমক, সিনেটর হলেন অ্যানি সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

বিএসএমএমইউতে বোর্ড মিটিংয়ে বসছেন সিঙ্গাপুরের ডাক্তাররা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২৫ পিএম, ৪ মার্চ ২০১৯ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সর্বশেষ অবস্থা নিয়ে সিঙ্গাপুরের ডাক্তারদের প্রতিনিধি দলের সঙ্গে আজ সকাল সাড়ে ১০টায় বোর্ড মিটিংয়ে বসছেন বাংলাদেশের চিকিৎসকরা। বোর্ড মিটিংয়ের পর চিকিৎসার পরবর্তী সিন্ধান্ত নেয়া হবে।

সিঙ্গাপুরের ডাক্তারদের প্রতিনিধি দল আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে আবারও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে গিয়েছেন। এই প্রতিনিধি দলে একজন বিশেষজ্ঞ চিকিৎসক, একজন সহকারী ও দুজন নার্স রয়েছেন।

এর আগে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের চার সদস্যের প্রতিনিধি দল রবিবার রাতে ঢাকায় পৌঁছে। রাতেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে দেখতে তারা বিএসএমএমইউতে যান।
 
রবিবার ভোর ৬টায় নিজ বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সকাল সাড়ে ৭টায় ওবায়দুল কাদেরকে বিএসএমএমইউতে নেয়া হয়। প্রথমে তাকে আইসিইউ-তে নেয়া হলেও বর্তমানে সিসিইউ-তে রাখা হয়েছে।

রবিবার দুপুরে বিএসএমএমইউ’র কার্ডিওলজি বিভাগের প্রধান সৈয়দ আলী আহসান বলেন, ওনার (ওবায়দুল কাদের) তিনটি নালীতেই ব্লক ছিল। যেটা ক্রিটিক্যাল ছিল, এলইডি বলে। এলইডিতে ৯৯ শতাংশ... যেটার জন্য ওনার এই সমস্যা হয়েছে, আমরা শুধু সেটিকে সারাই করেছি। কিন্তু সেটা বোধহয় পর্যাপ্ত নয়। সবগুলোই সারানো দরকার, কিন্তু এই মুহূর্তে সারানো যাবে না। সারাতে গেলে আরও বিপদ ঘটবে।

-জেডসি