ঢাকা, শনিবার ২৪, অক্টোবর ২০২৬ ৮:৪৯:১২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই

বিএসএমএমইউ’র অধ্যাপক ডা. নজরুল ইসলাম করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:১০ পিএম, ৪ মে ২০২০ সোমবার

বিএসএমএমইউ’র অধ্যাপক ডা. নজরুল ইসলাম করোনায় আক্রান্ত

বিএসএমএমইউ’র অধ্যাপক ডা. নজরুল ইসলাম করোনায় আক্রান্ত

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) রিউম্যাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. নজরুল ইসলাম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

আজ সোমবার রাতে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালের পরিচালক (অতিরিক্ত) ডা. শাহ গোলাম মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন।

শাহ গোলাম মোহাম্মদ বলেন, ‘বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. নজরুল ইসলাম করোনা আক্রান্ত হয়েছেন। তাকে মুগদা হাসপাতালে চিকিৎসার জন্য আনার কথা ছিল। কিন্তু সিএমএইচ হাসপাতালে সিট পাওয়ায় তাকে সেখানেই নেওয়া হয়েছে।’

এই চিকিৎসক আরও বলেন, ‘অধ্যাপক ডা. নজরুল ইসলাম ভালো আছেন। তিনি সিএমএইচে চিকিৎসাধীন।’