বিকেলে নতুন মন্ত্রিপরিষদের নাম ঘোষণা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৫২ পিএম, ৬ জানুয়ারি ২০১৯ রবিবার
ছবি: সংগৃহীত
নতুন সরকারের মন্ত্রিসভার সদস্যদের নাম আজ রবিবার বিকেলে সংবাদ সম্মেলন করে জানানো হবে।
মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
শফিউল আলম জানান, রবিবার বিকেল ৫টায় সংবাদ সম্মেলন করে নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম ও তাদের দফতর জানিয়ে দেওয়া হবে।
সোমবার বিকেল সাড়ে ৩টায় শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রিসভার সদস্যরা বঙ্গভবনে শপথ নেবেন বলেও জানান তিনি।
জানা গেছে, প্রথমে ছোট আকারে গঠন করা হলেও পরবর্তীতে আকার বাড়ানো হবে মন্ত্রিসভার। নতুন সরকারে ৪৬ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী এবার শপথ নেবেন। এর মধ্যে ২৪ মন্ত্রী, ১৯ প্রতিমন্ত্রী ও তিনজন উপমন্ত্রী হচ্ছেন।
নতুন মন্ত্রিসভায় যারা স্থান পাচ্ছেন তাদেরকে শপথ অনুষ্ঠানের আমন্ত্রণ জানাতে রবিবার থেকে টেলিফোন শুরু করছে মন্ত্রিপরিষদ বিভাগ।
শপথ অনুষ্ঠানের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। গতকাল শনিবার ছুটির দিনেও সচিবালয়, গণভবন ও বঙ্গভবনে ছোটাছুটি করেছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ২৮৮টি আসনে জয়লাভ করে। বৃহস্পতিবার মহাজোটের এমপিরা সংসদ সদস্য হিসেবে শপথ নেন। তবে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের সাতজন ওইদিন শপথ নেননি।
একাদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ গ্রহণের পর ওইদিন বিকেলে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে দেখা করতে গেলে রাষ্ট্রপতি শেখ হাসিনাকে সরকার গঠনের আমন্ত্রণ জানান।
জোটেরই শরিক হুসেইন মুহম্মদ এরশাদের জাতীয় পার্টি এরইমধ্যে বিরোধী দলে থাকার ঘোষণা দিয়েছে।
-জেডসি
- `স্টার্টআপে ৫ লাখ থেকে ৫ কোটি টাকা সহায়তা দেবে সরকার`
- মাদক বহনকারীরাই ধরা পড়ে, কারবারিরা সংসদে যায়
- সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ
- ‘বউ’ বানানোর নামে নারীদের চীনে পাচার
- জলাবদ্ধতায় চলাচলে যেসব ভুলে ঘটতে পারে দুর্ঘটনা, সতর্ক হোন
- ডায়াবেটিস নিয়ন্ত্রণসহ আরও যেসব উপকার করে আমলকি
- সেমিফাইনালে স্পেন নাকি ফ্রান্স জিতবে কে, জানালো এআই
- দেশের বাজারে কমল সোনার দাম
- বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪
- ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল
- টানা বৃষ্টিতেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’
- ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত
- রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
- ফ্রান্স বনাম স্পেন: ৩৭ হাজার কোটি টাকার সেমিফাইনাল
- ফোল্ডিং আইফোন আনছে অ্যাপল, জানুন দাম ও ফিচার
- আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী
- বন্যায় প্রাণহানী বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ
- ঢাবির আজকের সব পরীক্ষা স্থগিত, চলবে ক্লাস
- সেই প্রতারণার মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি
- ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত
- দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা
- ফ্রান্স বনাম স্পেন: ৩৭ হাজার কোটি টাকার সেমিফাইনাল
- সকালে লেবুপানি পানে যে উপকার পওয়া যায়
- ফোল্ডিং আইফোন আনছে অ্যাপল, জানুন দাম ও ফিচার
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- ব্যাংককের বারে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২৭ জনের
- বর্ষায় নারীদের যে স্বাস্থ্যঝুঁকি বাড়ে, সুস্থ থাকবেন যেভাবে
- ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল
- রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
- টানা বৃষ্টিতেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’











