বিক্ষোভ কর্মসূচির মধ্য দিয়ে শ্রীলঙ্কায় নববর্ষ উদযাপন
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৫০ এএম, ১৫ এপ্রিল ২০২২ শুক্রবার
ফাইল ছবি
কাঠের টুকরো দিয়ে আগুন জ্বালিয়ে তাতে ছোট্ট একটি পাত্রে দুধ গরম করে নববর্ষ পালনের আনুষ্ঠানিকতা শুরু হয় শ্রীলঙ্কায়। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) ভোরে বহু মানুষের প্রতিবাদ সমাবেশে নতুন বছরের শুভ সূচনা করেন দিলানি জয়ারত্নে। দ্বীপ রাষ্ট্রটির সিংহল এবং তামিল জনগোষ্ঠী সাধারণত নিজ নিজ বাড়িতেই প্রাচীন রীতি মেনে নববর্ষ উদযাপন করে আসছে। কিন্তু এবারের আয়োজন ছিল ব্যতিক্রম।
দেশটিতে অর্থনৈতিক ধস নামায় বহু মানুষ সরকারের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিচ্ছেন। এ বছর দিলানি ও তার পরিবারের সদস্যরা শ্রীলঙ্কার বাণিজ্যিক রাজধানী কলম্বোয় হাজির হয়েছেন। নববর্ষের দিন তারা সরকারের বিরুদ্ধে আন্দোলনে শামিল হয়েছেন।
দীর্ঘস্থায়ী বিদ্যুৎ বিভ্রাট, জ্বালানির তীব্র সংকট, খাদ্যপণ্যের দাম অস্বাভাবিক হারে বেড়ে যাওয়া ও হাসপাতালে ওষুধ সংকটসহ নানাবিধ কারণে শ্রীলঙ্কাজুড়ে কয়েক সপ্তাহ ধরে বিক্ষোভ কর্মসূচি চলছে। আন্দোলনকারীদের একটাই দাবি, দেশটির প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসেকে পদত্যাগ করতে হবে।
৩৮ বছর বয়সী জয়ারত্নে বৃহস্পতিবার সূর্যোদয়ের আগে স্বামী ও তার দুই সন্তানকে নিয়ে রওনা হন আন্দোলনে যোগ দিতে। এক ঘণ্টার বেশি সময় ভ্রমণ শেষে কলম্বোয় রাজাপাকসের কার্যালয়ের কাছে যেটি গোতাবায়ার গ্রাম নামে পরিচিত সেখানে বিক্ষোভ সমাবেশস্থলে পৌঁছান তারা। তিনি বলেন, আমরা বাড়িতে বসে থাকতে পারি না। এই আন্দোলন রাজাপাকসেকে পদত্যাগ করতে বাধ্য করবে বলেও মনে করেন তিনি।
তার মতো আরও অনেকেই লাইন ধরে দাঁড়িয়ে আছেন সমাবেশস্থলে। সেখানে স্বেচ্ছাসেবীরা কাগজের প্লেটে চারকোণা আকারের ক্ষিরিভাত (নারকেলের দুধ ও চাল দিয়ে তৈরি করা), কলা, আচার ও বাটার কেক বিক্ষোভকারীদের হাতে তুলে দেন। নববর্ষের ঐতিহ্যবাহী এই খাবারটি বিক্ষোভের সমর্থনকারীরা সরবরাহ করেন। আন্দোলনে সমর্থনকারী একজন বলেন, আমরা সাধারণত নতুন বছরের জন্য শুভ কামনা জানাই। এবার আমরা আন্দোলনের জন্য শুভ কামনা জানাচ্ছি।
এদিকে, দেশটির প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে নববর্ষের শুভেচ্ছা বার্তায় বলেছেন, সম্প্রতি কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় যে সংকট সৃষ্টি হয়েছে সেটি ঠেকানো দেশের জন্য বড় চ্যালেঞ্জ। এক বিবৃতিতে তিনি আরও বলেন, আমাদের উচিত ঐক্যবদ্ধ হয়ে ও আরও ভাল বোঝাপড়ার মাধ্যমে সেই সংকট মোকাবিলা করা।
শত শত বিক্ষোভকারী রাজাপাকসের কার্যালয়ের কাছে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়েছেন। তাদের কারো হাতে শ্রীলঙ্কার পতাকা। কেউবা দীর্ঘদিন ধরে শ্রীলঙ্কার রাজনীতিতে প্রভাব বিস্তার করে আসা রাজাপাকসে পরিবারের শাসনের অবসান চাইছেন।
দুই ছেলেকে নিয়ে বিক্ষোভস্থলে আসা জয়ারত্নে খুব সতর্কভাবে ছোট্ট পাত্রটিতে দুধ জ্বাল করছিলেন, যেন তা উপচে পড়ে না যায়। তিনি জানান, দুই ছেলেকে বিক্ষোভস্থলে নিয়ে আসার কারণ হচ্ছে, তারা যেন নিজের চোখে দেখতে পায় এই বিক্ষোভ কীভাবে জাতি, শ্রেণি ও ধর্মীয় বিভেদ ভুলে শ্রীলঙ্কার সব মানুষকে একত্র করেছে।
সূত্র: রয়টার্স
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?











