ঢাকা, শনিবার ০৭, নভেম্বর ২০২৬ ১১:৪৪:১৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি পুরো ইরানকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

বিচারব্যবস্থা সুষ্ঠু নয়, তাই শিশু হত্যা : এরশাদ

আপডেট: ০১:৩২ পিএম, ৬ আগস্ট ২০১৫ বৃহস্পতিবার

er স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : বিচারব্যবস্থা সুষ্ঠু না হওয়ার কারণে দেশে একের পর এক শিশু নির্যাতন ও হত্যার ঘটনা ঘটছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। আজ বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মাগুরার ঘটনায় গুলিবিদ্ধ শিশুকে দেখতে গিয়ে তিনি এ কথা বলেন। হাসপাতালের চিকিৎসকরা এরশাদকে জানান, শিশুটির এখন আশঙ্কামুক্ত। তবে, তার ডান চোখের অবস্থা ভালো নয়। মাগুরার গুলিবিদ্ধ শিশু এবং মাকে দেখার পর সাংবাদিকদের কাছে এরশাদ বলেন, সম্প্রতি শিশুদের নিয়ে যে অপ্রীতিকর ঘটনা ঘটছে তার দায় সরকারকে নিতে হবে। এরশাদ পরে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে শিশুটির শারীরিক অবস্থা নিয়ে কথা বলেন।  প্রধানমন্ত্রীর বিশেষ দূত এরশাদের হাসপাতাল পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমান। ০৬.০৮.২০১৫