বিচারাধীন শিশুর ছবি-তথ্য প্রকাশে অস্পষ্টতা দূরে রুল
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৩:০৭ পিএম, ২৭ মার্চ ২০১৮ মঙ্গলবার
মামলার বিচার চলাকালীন সময়ে শিশুদের ছবি ও তথ্য প্রকাশের বিষয়ে শিশু আইন-২০১৩ এর ৮১ ধারার অস্পষ্টতা দূরীকরণে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে অস্পষ্টতা দূর করে গেজেট প্রকাশের কেন নির্দেশ দেওয়া হবে না তাও জানতে চেয়েছেন আদালত।
তিন আইনজীবীর করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার এ রুল জারি করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার হাসান এম এস আজীম।
আদালতে রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী কামাল হোসেন মিয়াজী, আশফাকুর রহমান ও মোহাম্মদ মিফতাউল আলম।
হাসান এম এস আজীম বলেন, ‘আইনের ৮১ ধারায় আছে মামলা বা বিচারকার্যক্রম চলাকালে শিশুকে শনাক্ত করা যায় এমন ছবি বা তথ্য প্রকাশ করা যাবে না। কিন্তু মামলার পূর্বে কি হবে সেটা বলা নাই। তাই এ বিষয়ে অস্পষ্টতা দূরীকরণে এ রিট দায়ের করা হয়েছে।’
আজীম আরও বলেন, ‘আমরা চাই মামলার আগে পরে কোনো অবস্থায় শিশুকে শনাক্ত করা যায় এমন তথ্য বা ছবি প্রকাশ করা যাবে না। আইনের ৮১ (১) ধারাকে ৯৭ ধারায় ক্ষমতাবলে অস্পষ্টতা দূর করতে হবে। কারণ সম্প্রতি চট্টগ্রামে একটি ঘটনায় শিশুদের ছবি প্রকাশ করা হয়। এতে শিশুদের হেয় করা হয়েছে। তারা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। তাই তিন আইনজীবীর রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছেন আদালত।’
দুই সপ্তাহের মধ্যে মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, তথ্য সচিব, মহিলা ও শিশু বিষয়ক সচিব, প্রেস কাউন্সিলের চেয়ারম্যানকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
শিশু আইন, ২০১৩ এর ৮১(১) ধারায় বলা হয়েছে, ‘এই আইনের অধীন বিচারাধীন কোনো মামলা বা বিচার কার্যক্রম সম্পর্কে প্রিন্ট বা ইলেকট্রনিক মাধ্যম অথবা ইন্টারনেটের মাধ্যমে কোন শিশুর স্বার্থের পরিপন্থী এমন কোনো প্রতিবেদন, ছবি বা তথ্য প্রকাশ করা যাইবে না, যাহার দ্বারা শিশুটিকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে শনাক্ত করা যায়।’
আইনের ৯৭ ধারায় বলা হয়েছে, ‘এই আইনের কোনো বিধান কার্যকর করিবার ক্ষেত্রে কোনো অস্পষ্টতা দেখা দিলে সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, এই আইনের বিধানাবলীর সহিত সঙ্গতিপূর্ণ হওয়া সাপেক্ষে, উক্তরূপ অস্পষ্টতা দূর করিতে পারিবে।’
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান





