বিজিএমইএ’র প্রেসিডেন্ট পদে লড়ছেন রুবানা হক
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৩৬ এএম, ৩ মার্চ ২০১৯ রবিবার
বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) প্রেসিডেন্ট পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ঢাকা উত্তরের প্রয়াত মেয়র আনিসুল হকের স্ত্রী রুবানা হক।
রুবানা হকের ছেলে নাভিদুল হক নিজের ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে তা নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিজিএমইএ’র প্রথম নারী প্রেসিডেন্ট হতে যাচ্ছেন তার মা। শনিবার মায়ের হয়ে মনোনয়নপত্র জমা দেন নাভিদুল হক।
নাভিদুল হক তার ফেসবুকে লেখেন, ‘বিজিএমইএ নির্বাচনের জন্য মা’র মনোনয়নপত্র জমা দিলাম। ইনশাআল্লাহ, মা ই হতে যাচ্ছেন বিজিএমইএ-র প্রথম নারী প্রেসিডেন্ট। বাবার হাত ধরে আজ থেকে বিশ বছর আগে তৈরি পোশাকের ব্যবসার কাজ শুরু করেছিলেন মা।’
তিনি আরো লেখেন, ‘বাবাও বিজিএমই-তে বহু বছর কাজ করেছেন এবং প্রেসিডেন্টও ছিলেন। তৈরি পোশাক শিল্প কঠিন সময়ের ভেতর দিয়ে যাচ্ছে। ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলার জন্য মা ও তার পর্ষদ অনেক ভাল কাজ করবে আশা রাখি।’
দুই বছর মেয়াদি বিজিএমইএ’র পরিচালনা পর্ষদের এ নির্বাচন হতে যাচ্ছে প্রায় পাঁচ বছর পর আগামী ৬ এপ্রিল।
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা







