বিজেপি দাঙ্গাবাজ দল, ওদের বিশ্বাস করবেন না: মমতা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৯ পিএম, ৬ ফেব্রুয়ারি ২০২০ বৃহস্পতিবার
ছবি: ইন্টারনেট
ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সমালোচনা করে দেশটির পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বিজেপি হচ্ছে ‘ফেকু’ (মিথ্যাবাদী) পার্টির একটা দল। ‘ফেক নিউজ’ করা ওদের কাজ। দাঙ্গা বাধানো ওদের কাজ। তাই ওরা হচ্ছে ধান্দাবাজ, দাঙ্গাবাজ, যুদ্ধবাজ ও বন্দুকবাজ। ওদের বিশ্বাস করবেন না। আর আমরা হচ্ছি মানুষের দল।
বুধবার কৃষ্ণনগরে দলীয় এক সমাবেশে বক্তব্য রাখার সময় এই মন্তব্য করেন তিনি।
বিজেপি সম্পর্কে তিনি বলেন, হঠাৎ করে এসে উড়ে এসে জুড়ে বসেছে। আর ভাবছে ক্ষমতায় এসেছি দেশটা দখল করে নিই! সবাইকে দেশ থেকে তাড়িয়ে দিই। দেশে সবাই থাকবে, কোনও নাগরিক দেশ থেকে যাবে না। আমরা বাংলা থেকে কাউকে তাড়াতে দেবো না। এটা মাথায় রাখবেন। আপনাদের যেতে হবে। আপনাদের যেতে হবে তার কারণ মানুষ আপনাদের তাড়াবে। আপনারা কী মানুষকে তাড়াবেন? মানুষ আপনাদের তাড়াবে। মনে রাখবেন আমরা কোনও বাধা মানি না। আমরা শক্তিশালীভাবে লড়াই করি। আমরা বন্দুক-গুলি ভয় পাই না।
তিনি বলেন, জেনে রেখে দিন আমরা বাঘের বাচ্চার মত লড়াই করি। সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার আছে। তার দিকে তাকিয়ে আমরা লড়াই করি। আমরা কোনও ভয়ের কাছে মাথানত করব না।
মমতা বলেন, বাংলার মা-বোনেরা যদি হাতা-খুন্তি নিয়ে বেরিয়ে যায় না, মাছও কাটে বটি দিয়ে, আবার ঝাড়ু দিয়ে ঘরও পরিষ্কার করে তখন দেখবেন! বিজেপিকে ঘুরিয়ে ‘অসুর’ হিসেবে চিহ্নিত করতে মমতা বলেন, বাংলা হচ্ছে হচ্ছে মা দুর্গার জায়গা। ‘অসুর বধ’করবার জন্য ঘরে ঘরে মহিষাসুরমর্দিনী আছে। ঘরে ঘরে মা দুর্গা, রক্ষাকালী, চামুণ্ডাকালী, ছিন্নমস্তাকালী, সিদ্ধেশ্বরীকালী, সর্বমঙ্গলাকালী আছেন। এজন্য আমার সংখ্যালঘু ভাই-বোনেরা, হিন্দু ভাই-বোনেরা, আমার মুসলিম ভাই-বোনেরা, আমার বৌদ্ধ ভাই-বোনেরা, জৈন ভাই-বোনেরা, শিখ ভাই-বোনেরা, খ্রিস্টান ভাই-বোনেরা সবাই প্রস্তুত আছে।
-জেডসি
- জার্মানির প্রেসিডেন্ট পদে নারী দেখতে চান আঙ্গেলা ম্যার্কেল
- অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ
- ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ
- আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, ২৬ কারখানা বন্ধ ঘোষণা
- তাপপ্রবাহের নীরব শিকার অন্তঃসত্ত্বা নারী ও গর্ভের শিশু
- রানীর দিঘির পাড়: জমে আছে কত ইতিহাস, কত স্মৃতি
- ব্রেন টিউমার জয় করে অভিনয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি
- মোচার ঘণ্ট: নারকেল ও ছোলা দিয়ে বাঙালি রান্না
- বিশ্বজুড়ে তাপপ্রবাহে ঝুঁকিতে অন্তঃসত্ত্বা মা ও শিশু
- মুখ খুললেন মৃত্যুদণ্ড কার্যকর থেকে বেঁচে যাওয়া ক্রিস্টা পাইক
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা
- এইচএসসির ফল প্রকাশ: কোন বোর্ডে পাসের হার কত
- এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ
- এইচএসসির ফল: জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন
- তাপপ্রবাহের নীরব শিকার অন্তঃসত্ত্বা নারী ও গর্ভের শিশু
- এইচএসসির ফল: জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- বিশ্বজুড়ে তাপপ্রবাহে ঝুঁকিতে অন্তঃসত্ত্বা মা ও শিশু
- আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, ২৬ কারখানা বন্ধ ঘোষণা
- এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ
- অনলাইনে দ্রুত এইএসসির ফল জানবেন যেভাবে
- ব্রেন টিউমার জয় করে অভিনয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি
- এইচএসসির ফল প্রকাশ: কোন বোর্ডে পাসের হার কত
- মুখ খুললেন মৃত্যুদণ্ড কার্যকর থেকে বেঁচে যাওয়া ক্রিস্টা পাইক
- গোমতীর তীরে নজরুলের প্রেম, বিরহ ও অমর সৃষ্টির গল্প
- মোচার ঘণ্ট: নারকেল ও ছোলা দিয়ে বাঙালি রান্না
- আজ এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, জানবেন যেভাবে
- পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা
- এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ










