ঢাকা, শনিবার ২৭, জুন ২০২৬ ১৩:৫৯:০৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি ইতালিতে নারী ও শিশুসহ তিন বাংলাদেশি খুন, গুরুতর আহত একজন

বিজ্ঞানী ড. এএম চৌধুরীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

বাসস | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৪৬ পিএম, ২১ মে ২০২২ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিশিষ্ট মহাকাশ বিজ্ঞানী ও আবহাওয়া পূর্বাভাস বিশেষজ্ঞ ড. এএম চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
এক শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
বাংলাদেশ স্পেস রিসার্চ অ্যান্ড রিমোট সেনসিং অর্গানাইজেশন (এসপিএআরআরএসও) এর সাবেক চেয়ারম্যান চৌধুরী বৃহস্পতিবার তার ধানমন্ডির বাসভবনে ৮১ বছর বয়সে বার্ধক্যজনিত জটিলতায় মারা যান।