ঢাকা, সোমবার ১৯, অক্টোবর ২০২৬ ৪:৩৩:০৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮ মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর

বিদায়বেলায় সবাইকে ভালোবাসা জানালেন হানিয়া

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৫৬ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০২৫ শুক্রবার

হানিয়া আমির

হানিয়া আমির

পাকিস্তানের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী হানিয়া আমির সানসিল্কের আমন্ত্রণে ঢাকায় আসেন গত ১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার। তার আগমনেই শুরু হয় ভক্ত-অনুরাগীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস। ঢাকায় অবস্থানকালে সামাজিক যোগাযোগমাধ্যমজুড়ে তাকে নিয়ে চলেছে আলোচনার।

বাংলাদেশে তার সফর শেষ করে গত রবিবার মধ্যরাতে ঢাকাকে বিদায় জানান এই তারকা। সফরের স্মৃতি ও অনুভূতি জানিয়ে গত মঙ্গলবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন হানিয়া আমির।

সেখান তিনি লেখেন, আসসালাম ও আলাইকুম, পাকিস্তানে ফিরে যাওয়ার সময় এসেছে। বাংলাদেশের ভক্ত এবং জনগণকে বিদায় জানানো খুব কঠিন, যারা আমাকে সত্যিই ভালোবাসে এবং সমর্থন করে। তোমাদের সবাইকে অনেক ভালোবাসি। খাবার অসাধারণ ছিল, মানুষগুলো অসাধারণ। অনেক ধন্যবাদ।

পোস্টের শেষে তিনি বাংলাদেশের মানুষের জন্য শান্তি ও শুভকামনা জানান।

এর আগেই ঢাকায় পা রাখার প্রথম দিনেই বাংলা ভাষায় সামাজিক মাধ্যমে শুভেচ্ছা জানিয়ে ভক্তদের হৃদয় ছুঁয়ে যান হানিয়া। এই সফরকে কেন্দ্র করে যেমন ছিল দর্শকদের উচ্ছ্বাস, তেমনি নিজের পক্ষ থেকেও ছিল নানা পরিকল্পনা ও আন্তরিকতা।

প্রসঙ্গত, ১৯৯৭ সালের ১২ ফেব্রুয়ারি পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে জন্মগ্রহণ করেন হানিয়া আমির। খুব অল্প সময়েই তিনি প্রাণবন্ত অভিনয় ও উচ্ছল ব্যক্তিত্ব দিয়ে দর্শকদের মন জয় করে নেন। মডেলিং ও অভিনয়ে তার জনপ্রিয়তা রয়েছে দুই দিকেই।