ঢাকা, বুধবার ০১, জুলাই ২০২৬ ১৬:২২:৪১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ইকুয়েডরকে হারিয়ে ৪০ বছর পর নকআউটে জয় মেক্সিকোর ভেনিজুয়েলায় ভূমিকম্পের ৬ দিন পর তিন বছরের শিশুকে উদ্ধার এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে হারিয়ে শেষ ষোলোয় ফ্রান্স আইভরি কোস্টকে হারিয়ে ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে ঢাবি সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে: প্রধানমন্ত্রী কাল শুরু এইচএসসি পরীক্ষা, সব শিক্ষাবোর্ডে একই প্রশ্নপত্র ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ

বিদেশিদের জন্য ২৮ সেপ্টেম্বর থেকে উন্মুক্ত চীন

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪৬ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২০ বৃহস্পতিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

বৈধ আবাসিক অনুমতিপ্রাপ্ত বিদেশিদের চীনে ফেরার ব্যাপারে নিষেধাজ্ঞা শিথিল করা হচ্ছে। করোনা প্রতিরোধে গত মার্চ থেকে চীনে বিদেশি নাগরিকদের প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছিল বেইজিং। গতকাল বুধবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে, ধীরে ধীরে দেশটিতে প্রবেশের অনুমতি পাবেন বিদেশিরা।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, যে সকল ব্যক্তির চাকরি সূত্রে দেশটিতে থাকার অনুমতি রয়েছে এবং যাদের দুই ধরনের পারিবারিক রিইউনিয়নের অনুমতি রয়েছে, তারা আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ভিসার জন্য নতুন করে আবেদন করা ছাড়াই চীনে প্রবেশ করতে পারবে।

তবে করোনা প্রতিরোধে চীন সরকার কর্তৃক জারি করা নীতিগুলো কঠোরভাবে মেনে চলতে হবে বিদেশিদের। এর অর্থ হলো, বিদেশিদের অবশ্যই কোভিড-১৯ পরীক্ষা করতে হবে এবং ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। এর আগে ৩৬ টি ইউরোপীয় দেশ থেকে বিদেশি নাগরিকদের পুনরায় ভিসার আবেদন করার অনুমতি দেয়া হয়।

গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনার উপস্থিতি ধরা পড়ে। এখন পর্যন্ত ২১৩টি দেশ ও অঞ্চলে এই ভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়েছে।

-জেডসি