বিদেশি করোনা যোদ্ধাদের ফাস্ট ট্র্যাক নাগরিকত্ব দিচ্ছে ফ্রান্স
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:২০ পিএম, ২৪ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার
ছবি: ইন্টারনেট
মহামারি করোনাভাইরাসের বিরুদ্ধে ফ্রান্সে অবস্থানরত যেসব বিদশি লড়াই করেছেন, ফ্রান্সের মানুষকে সেবা দিয়েছেন তাদের পুরস্কৃত করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। তারা বিদেশি করোনা যোদ্ধাদের মর্যাদাকর ফাস্ট ট্র্যাক নাগরিকত্ব দিতে শুরু করেছে। খবর বিবিসি ও ইন্ডিপেডেন্ট।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রকৃত এসব যোদ্ধাদের নাগরিকত্বের জন্য আবেদন করার আহ্বান জানিয়েছে। অবশ্য এই আহ্বান তারা জানিয়েছিল গেল সেপ্টেম্বরে, যেখন ফ্রান্সে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ শুরু হয়েছিল। বলা হচ্ছে এ পর্যন্ত প্রায় ৩ হাজার আবেদনপত্র জমা পড়েছে। তার মধ্যে ৭৪ জন নাগরিকত্ব পেয়েছেন। ৬৯৩ জন এই নাগরিকত্ব পাওয়ার চূড়ান্ত পর্যায়ে রয়েছেন। এর বাইরে যারা আছেন তাদের কাছ থেকেও দরখাস্ত আহ্বান করেছে ফ্রান্স।
এ বিষয়ে গেল মঙ্গলবার ফ্রান্সের নাগরিকত্ব বিষয়ক প্রতিমন্ত্রী মাহলেন শেপা বলেছিলেন, ‘মহামারি করোনাভাইরাসের এই সংকটময় সময়ে বিদেশি কর্মীরা তাদের সময় ও শ্রম দিয়ে আমাদের সাহায্য করেছে। এখন প্রজাতন্ত্রের উচিত তাদের জন্য কিছু করা। মহৎ কাজকে পুরস্কৃত করা। স্বাস্থ্যকর্মী, পরিচ্ছন্নতা কর্মী, শিশুসদনের কর্মী, ক্যাশিয়ার— তারা সকলেই জাতির জন্য অবদান রেখেছেন।’
যেসব বিদেশি কর্মী সক্রিয়ভাবে করোনার সময়ে কাজ করেছেন তাদেরকে গেল সেপ্টেম্বরে ফাস্ট ট্র্যাক নাগরিকত্বের জন্য আবেদন করতে বলেছিল ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই তালিকায় কেবল স্বাস্থ্যকর্মীরাই ছিলেন না, ছিলেন ক্যাশিয়ার, ময়লা সংগ্রহকারী ও গৃহকর্মীরাও।
উল্লেখ্য, গেল বছর ১ লাখ ১২ হাজার বিদেশি ফ্রান্সের নাগরিকত্ব পেয়েছিলেন। তাদের মধ্যে ফ্রান্স সরকার ৪৮ হাজার জনকে স্বয়ংক্রীয়ভাবে নাগরিকত্ব দিয়েছিল।
-জেডসি
- শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- মাইকেল মধুসূদন দত্তের ১৫৩তম মৃত্যুবার্ষিকী আজ
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্য
- বাগদান সারলেন অভিনেত্রী নাজনীন নীহা!
- প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার
- বিদায় হবে আর্জেন্টিনার, কাপ জিতবে পর্তুগাল: নানা কোয়াকু
- ইরান যুদ্ধে ট্রাম্প সম্পূর্ণ ব্যর্থ: নিউজার্সির গভর্নর
- দেশের বেশকিছু অঞ্চলে ফের ভূমিকম্প অনুভূত
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- আজ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন পিএম
- ফেসবুকে ভাইরাল কন্যাশিশুটির পরিচয় জানা গেলে
- আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধার
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু











