বিদেশি শক্তি বিএনপিকে ব্যবহার করে টিস্যুর মতো ফেলে দেবে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১৩ পিএম, ২২ জুন ২০২৩ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
‘বিএনপির বোঝা উচিত বিদেশি শক্তি তাদের ব্যবহার করবে, এরপর টয়লেট টিস্যুর মতো ছুড়ে ফেলে দেবে’ বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের উপনেতা মতিয়া চৌধুরী।
বৃহস্পতিবার (২২ জুন) জাতীয় সংসদে এক আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
মতিয়া চৌধুরী বলেন, বিএনপি মনে করছে বিদেশিরা দোলনায় চড়িয়ে তাদের ক্ষমতায় বসিয়ে দেবে। কিন্তু তাদের বোঝা উচিত বিদেশি শক্তি তাদের ব্যবহার করবে। তারপর টয়লেট টিস্যুর মতো ছুড়ে ফেলে দেবে। তাদের ক্ষমতায় বসাবে না। জনগণই একমাত্র বিএনপিকে ক্ষমতায় বসাতে পারে।
তিনি বলেন, সামনে জাতীয় নির্বাচন। আমরা চাই সবার অংশগ্রহণে একটি গণতান্ত্রিক নির্বাচন। কিন্তু বিএনপি তাতে বিশ্বাসী নয়। তারা সাংবিধানিকভাবে ক্ষমতায় আরোহণ করে না। তাই তারা নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে এবং বিদেশিদের কাছে ধরনা দিচ্ছে।
তিনি আরও বলেন, বাংলাদেশের ওপর রাজনৈতিক ও অর্থনৈতিক চাপ সৃষ্টি করার জন্য বিএনপি বিদেশে লবিং করছে। স্যাংশনের জন্য যে পরিবেশ সৃষ্টি করা দরকার তা তারা করার চেষ্টা করছে। দেশি-বিদেশি চাপ যতই আসুক জনগণ নতি স্বীকার করবে না। ষড়যন্ত্র চলছে এবং চলবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এগিয়ে যাবেন।
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- ঈদ কেনাকাটায় জমজমাট ‘দেশী দশ’, ভিড় ক্রেতাদের
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- আনন্দ-ভোগান্তি মিলিয়ে রাজধানী ছাড়ছে মানুষ
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- জাতির পিতার জন্মদিন আজ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া


