বিদ্যুত খুঁটিতে গাড়ির ধাক্কা, একই পরিবারের নিহত ৩
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫৫ এএম, ১৮ জানুয়ারি ২০২০ শনিবার
ছবি : সংগৃহীত
যশোরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন শিশুসহ আরও দুজন।
শুক্রবার দিবাগত রাত ১টার দিকে যশোর শহরের বিমান অফিস মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- যশোর শহরের লোন অফিসপাড়ার শফিকুল ইসলামের স্ত্রী ডা. তনিমা ইয়াসমিন পিয়াশা (২৫), শহরের রবীন্দ্রনাথ সড়ক (আর.এন) সুমন ইসলামের স্ত্রী তানজিলা ইয়াসমিন পিয়াশা (৩০), একই এলাকার মনজুর হোসেনের স্ত্রী তিথী (৩৫)। আহতরা হলেন- নিহত তিথীর শিশু সন্তান মনিরুল (০৪) এবং নিহতদের নিকটআত্মীয় হৃদয় (৩০)।
নিহতদের মধ্যে ডা.তনিমা ইয়াসমিন পিয়াশা ও তানজিলা ইয়াসমিন পিয়াশা আপন বোন এবং তিথী তাদের ভাবী (ভাইয়ের স্ত্রী)।
হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১টার দিকে হতাহতরা প্রাইভেটকার যোগে শহরে আসছিলেন। পথে বিমানমোড়ে পৌঁছলে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বৈদ্যুতিক পিলারে আঘাত করে। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে গিয়ে আরোহীরা গুরুতর আহত হয়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টার দিকে কয়েক মিনিটের ব্যবধানে তিনজনের মৃত্যু হয়। এ ছাড়া গুরুতর আহত হৃদয় ও শিশু মনিরুলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
সূত্র আরও জানায়, নিহত ডা. তনিমা ইয়াসমিন পিয়াশা এমবিবিএস কোর্স সম্পন্ন করে যশোর আদ্-দ্বীন হাসপাতালে কর্মরত ছিলেন। নিহতদের মৃতদেহ হাসপাতাল মর্গে রয়েছে।
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. কাজল কান্তি মল্লিক তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- পবিত্র কাবা শরিফ ধোয়া হবে আগামী ৩০ জুন
- নকআউট নিশ্চিত যাদের, অপেক্ষায় যারা
- গাজায় ধ্বংসস্তূপ পেরিয়ে এতিম কিশোরী দানার স্বপ্নযাত্রা
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- জীবন উৎসর্গ করে সন্তানকে রক্ষা করলেন মা
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর



