ঢাকা, শনিবার ০৬, জুন ২০২৬ ১৯:১৬:১১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮ ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয় উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩ সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী

বিধিনিষেধও চলবে বাণিজ্য মেলা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০৫ পিএম, ২২ জানুয়ারি ২০২২ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

করোনা রোধে নতুন বিধিনিষেধ জারি করা হলেও স্বাস্থ্যবিধি মেনে চলবে বাণিজ্য মেলা। গত শুক্রবার সরকার ঘোষিত ১১ দফা স্বাস্থ্যবিধি মেনেই মেলার কার্যক্রম চলছে বলে জানান বাণিজ্য মেলার পরিচালক ও রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সচিব ইফতেখার আহমেদ। এসময় তিনি ক্রেতা-দর্শনার্থীদেরও সচেতন থাকার পরামর্শ দেন।

ইফতেখার আহমেদ বলেন, ‘মেলা বন্ধের বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয় থেকে এখনো নতুন নির্দেশনা আসেনি। তবে আমরা স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে তদারকি আরও বাড়িয়েছি। গতকাল থেকে মেলা প্রাঙ্গণে ভ্রাম্যমাণ আদালত কাজ করছেন।’ পূর্বাচলের নতুন ঠিকানায় বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শন কেন্দ্রে (বিবিসিএফইসি) অনুষ্ঠিত বাণিজ্য মেলায় গত এক সপ্তাহে দর্শনার্থী অনেকটাই বাড়ছিল।

ব্যবসায়ীদের আশঙ্কা, এখন করোনা সংক্রমণ বাড়তে থাকায় তাদের ক্রেতার সংখ্যা কমে যেতে পারে।