ঢাকা, মঙ্গলবার ১৪, জুলাই ২০২৬ ৯:০৭:০০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বন্যায় প্রাণহানী বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী ব্যাংককের বারে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২৭ জনের ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ নারী সাংসদ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৫১ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৯ শনিবার

একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ৪৯ জন প্রার্থীকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে। আজ শনিবার বিকেলে রিটার্নিং কর্মকর্তা আবুল কাশেম তাদের বিজয়ী ঘোষণা করেন।

আইন অনুযায়ী, আসনপ্রতি একজন করে প্রার্থী হওয়ায় এবং প্রার্থীদের কেউ মনোনয়নপত্র প্রত্যাহার না করায় ওই ৪৯ জনকে বিজয়ী ঘোষণা করা হয়।

তফসিল অনুসারে সংরক্ষিত নারী আসনে আজ ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। ভোট গ্রহণের কথা ছিল আগামী ৪ মার্চ।কিন্তু প্রতিদ্বন্দ্বি না থাকায় ওই ৪৯ জনকে বিজয়ী ঘোষণা করা হয়।

নির্বাচিত নারী সাংসদদের মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগের ৪৩, বিরোধী দল জাতীয় পার্টির ৪, ওয়ার্কার্স পার্টির একজন ও স্বতন্ত্র একজন।

আওয়ামী লীগের ৪৩ নারী সংসদ সদস্য হলেন, ঢাকা থেকে শিরীন আহমেদ, জিন্নাতুল বাকিয়া, শবনম জাহান শিলা, সুবর্ণা মুস্তফা ও নাহিদ ইজহার খান, চট্টগ্রাম থেকে খাদিজাতুল আনোয়ার ও ওয়াশিকা আয়েশা খানম, কক্সবাজার থেকে কানিজ ফাতেমা আহমেদ, খাগড়াছড়ি থেকে বাসন্তি চাকমা, কুমিল্লা থেকে আঞ্জুম সুলতানা ও আরমা দত্ত, ব্রাহ্মণবাড়িয়া থেকে উম্মে ফাতেমা নাজমা বেগম, গাজীপুর থেকে শামসুন্নাহার ভূঁইয়া ও রুমানা আলী, বরগুনা থেকে সুলতানা নাদিরা, জামালপুর থেকে হোসনে আরা, নেত্রকোনা থেকে হাবিবা রহমান খান ও জাকিয়া পারভীন খানম, পিরোজপুর থেকে শেখ এ্যানী রহমান, টাঙ্গাইল থেকে অপরাজিতা হক ও খন্দকার মমতা হেনা লাভলী, সুনামগঞ্জ থেকে শামীমা আক্তার খানম, মুন্সিগঞ্জ থেকে ফজিলাতুন্নেছা, নীলফামারী থেকে রাবেয়া আলী, নংরসিদী থেকে তামান্না নুসরাত বুবলী, গোপালগঞ্জ থেকে নার্গিস রহমান, ময়মনসিংহ থেকে মনিরা সুলতানা, ঝিনাইদহ থেকে খালেদা খানম, বরিশাল থেকে সৈয়দা রুবিনা মিরা, পটুয়াখালী থেকে কানিজ সুলতানা, খুলনা থেকে গ্লোরিয়া ঝর্ণা সরকার, দিনাজপুর থেকে জাকিয়া তাবাসসুম, নোয়াখালী থেকে ফরিদা খানম সাকী, ফরিদপুর থেকে রুশেমা বেগম, কুষ্টিয়া থেকে সৈয়দা রাশেদা বেগম, মৌলভীবাজার থেকে সৈয়দা জোহরা আলাউদ্দিন, রাজশাহী থেকে আদিবা আনজুম মিতা, চাঁপাইনবাবগঞ্জ থেকে ফেরদৌসী ইসলাম জেসী, শরিয়তপুর থেকে পারভীন হক শিকদার, রাজবাড়ী থেকে খোদেজা নাসরীন আক্তার হোসেন, মাদারীপুর থেকে তাহমীনা বেগম, পাবনা থেকে নাদিয়া ইয়াসমিন জলি ও নাটোর থেকে রত্না আহমেদ।

জাতীয় পার্টির চার সংসদ সদস্য হলেন, সালমা ইসলাম, রওশনারা মান্নান, নাজমা আক্তার ও মাসুদা এম রশিদ চৌধুরী।

ওয়ার্কার্স পার্টির লুৎফুন নেসা খান এবং স্বতন্ত্র হিসেবে সেলিনা ইসলাম বিজয়ী হয়েছেন। 

নির্বাচনী আইন অনুযায়ী, বিএনপি নারীদের জন্য সংরক্ষিত একটি আসন পেয়েছে। কিন্তু দলটি সংসদে যোগ না দেওয়ায় এই আসনে ভোট হয়নি।