বিপর্যয়ের মুখে বিশ্বের প্রথম সারির গণমাধ্যম ওয়েবসাইট
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:৫৬ পিএম, ৮ জুন ২০২১ মঙ্গলবার
বিপর্যয়ের মুখে বিশ্বের প্রথম সারির গণমাধ্যম ওয়েবসাইট
বিশ্বের গুরুত্বপূর্ণ ওয়েবসাইটগুলোতে হঠাৎ করে বিপর্যয় দেখা দিয়েছে। আজ মঙ্গলবার বিকেলে প্রায় সারা বিশ্বেই এসব ওয়েবসাইট ও সংশ্লিষ্ট অ্যাপে সমস্যা দেখা দেয়। হঠাৎ করে ‘ডাউন’ হয়ে যাওয়া ওয়েবসাইটগুলোর মধ্যে রয়েছে দ্য ফিন্যান্সিয়াল টাইমস, সিএনএন ও ব্লুমবার্গের মতো ওয়েবসাইট। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা থেকে এ খবর জানা গেছে।
যুক্তরাজ্যভিত্তিক সংবাদপত্র দ্য গার্ডিয়ান জানিয়েছে, তাদের ওয়েবসাইট ও অ্যাপ ক্ষতিগ্রস্ত হয়েছিল। যুক্তরাজ্যের আরও কয়েকটি গণমাধ্যমের ওয়েবসাইটেও এদিন লোডিংয়ে ঝামেলা হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, তাদের ওয়েবসাইটেও সমস্যা দেখা দিয়েছিল। এদিকে ফ্রান্সের লে মন্দ সংবাদপত্র জানিয়েছে, তাদের ওয়েবসাইটে বাংলাদেশ সময় বিকেল ৪টার দিকে ‘এরর’ দেখাচ্ছিল।
গণমাধ্যম ছাড়া বিশ্বের বৃহত্তম খুচরাপণ্য বিক্রির অনলাইন প্ল্যাটফর্ম অ্যামাজনের ওয়েবসাইটেও সমস্যা দেখা দিয়েছিল। এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি অ্যামাজন কর্তৃপক্ষ। বিবিসি ও নিউইয়র্ক টাইমসের ওয়েবসাইটে সাময়িকভাবে ঢোকা যাচ্ছিল না।
অবশ্য এই ওয়েবসাইটগুলোর বেশিরভাগই ইতিমধ্যে ফের সক্রিয় হয়েছে। এর আগে সেখানে ঢুকতে গেলেই ‘এরর ৫০৩ সার্ভিস আনঅ্যাভেইলঅ্যাবল’-এর মতো বার্তা দেখা যাচ্ছিল। বিশ্বের গুরুত্বপূর্ণ এসব ওয়েবসাইটে একযোগে সমস্যা দেখা দেওয়ার কারণ কী তা এখনো জানা যায়নি বলে জানিয়েছে আল-জাজিরা।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০




