বিমানে করে আমার জন্য একজন শিউলি ফুল পাঠিয়েছেন: পরীমণি
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১৮ এএম, ২৬ অক্টোবর ২০২৬ সোমবার
সংগৃহীত ছবি
শিউলি ফুলের আয়ু খুবই কম। সূর্যোদয়ের আগেই গাছ থেকে ঝরে পড়ে। অথচ এই ঝরা ফুল দিয়েই একটি সন্ধ্যা প্রাণবন্ত করে সাজিয়ে তুললেন ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমণি। শনিবার (২৪ অক্টোবর) ছিল পরীমণির জন্মদিন। এদিন সন্ধ্যায় কাছের বন্ধু, সহকর্মী ও সাংবাদিকদের নিয়ে রাজধানীতে জমকালো অনুষ্ঠানের আয়োজন করেন। ভেন্যুর সিঁড়ি সাজানো হয় শিউলি ফুল দিয়ে। কেবল তাই নয় নিজের পোশাকেও শিউলি ফুলের ছোঁয়া রেখেছিলেন এই অভিনেত্রী।
মজার ব্যাপার হলো—পরীমণির জন্মদিনে এক ব্যক্তি চট্টগ্রাম থেকে বিমান করে শিউলি ফুল পাঠান। এ বিষয়ে পরীমণি বলেন, “আমি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম, কেউ আমাকে অনেকগুলো শিউলি ফুল এনে দাও। কিন্তু এটা সম্ভব না। কারণ এটা চার-পাঁচ ঘণ্টাও ঠিকমতো থাকে না। একজন চট্টগ্রাম থেকে ফ্লাইটে (বিমানে) আমার জন্য শিউলি ফুল পাঠিয়েছেন। উনার পাঠানো ফুল পুরোপুরি ব্যবহার করতে পারিনি। কিছুটা ব্যবহার করেছি।”
চট্টগ্রাম থেকে কে শিউলি ফুল পাঠিয়েছিলেন, তা অবশ্য জানাননি পরীমণি। তবে ভেন্যুর সিঁড়ি থেকে উপরের দিক পর্যন্ত শিউলি ফুলে সাজানো ছিল। এ অভিনেত্রী বলেন, “আসলে পুরোটা জুড়ে আমি শিউলি ফুলের বাগান করতে চেয়েছিলাম। যদিও সেটা সম্ভব না। তাই নিজেই শিউলি ফুলের মতো সাজার চেষ্টা করেছি।”
পরীমণির প্রত্যেকটি জন্মদিনই তার কাছে বিশেষ। কোনোটিকে আলাদা করতে চান না। জন্মদিনটি বিশেষ করে তুলতে শিউলি সন্ধ্যার পরিকল্পনা ৬ মাস আগে করেছিলেন এই অভিনেত্রী। আয়োজনের পুরো আইডিয়াও তার বলে জানান পরীমণি।
সাতক্ষীরায় জন্ম নেওয়া পরীমণির পুরো নাম—শামসুন্নাহার স্মৃতি। তবে পরীমণি নামেই পরিচিত। বাবা মনিরুল ইসলাম, মা সালমা সুলতানা। মাত্র তিন বছর বয়সে মাকে হারান তিনি। এরপর পিরোজপুরে নানাবাড়িতে বড় হন।
২০১৫ সালে শাহ আলম মণ্ডল পরিচালিত ‘ভালোবাসা সীমাহীন’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় পরীমণির। এ সিনেমায় তার সহশিল্পী ছিলেন জায়েদ খান। তবে চলচ্চিত্রে অভিষেকের আগেই অনেকগুলো সিনেমায় চুক্তিবদ্ধ হয়ে আলোচনার জন্ম দেন তিনি
নানা শামসুল হক গাজী ছিলেন তার জীবনের সবচেয়ে বড় শক্তি ও সাহসের নাম। শৈশবের সেই আশ্রয় পরবর্তীতে পরীমণির জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে ওঠে। তবে ২০২৩ সালে প্রিয় নানাকে হারান এই অভিনেত্রী। শিউলি সন্ধ্যায় প্রিয় নানাকেও স্মরণ করেন পরীমণি।
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড হলে উদ্ধার করবেন যেভাবে
- শরীরে যে ১১ লক্ষণ অবহেলা করা বিপজ্জনক
- সাংবাদিকদের ফুল ফান্ডেড ফেলোশিপ দিচ্ছে জাতিসংঘ
- বিমানে করে আমার জন্য একজন শিউলি ফুল পাঠিয়েছেন: পরীমণি
- চতুর্থবার কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৩৩২৪ টাকা
- জনপ্রিয়তা পাচ্ছে ‘অনিন্দিতা’র শাড়ি-গয়না
- বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস
- পিএসসির সদস্য হলেন ড. শামীমা সুলতানা
- হারিয়ে যাওয়া জোৎস্নাকে খুঁজছে তার পরিবার
- নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো
- চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন ৪ বইয়ের অনুমোদন
- জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- কুমিল্লা শহরে রানীর দিঘির পাড়ে নজরুল স্মৃতি, অবহেলার ছাপ স্পষ্ট
- আজ ক্যাটি পেরির ৪২তম জন্মদিন, গড়েছেন কোটি ডলারের সাম্রাজ্য
- কুমিল্লা শহরে রানীর দিঘির পাড়ে নজরুল স্মৃতি, অবহেলার ছাপ স্পষ্ট
- আজ ক্যাটি পেরির ৪২তম জন্মদিন, গড়েছেন কোটি ডলারের সাম্রাজ্য
- কিংবদন্তি অভিনেত্রী অপর্ণা সেনের জন্মদিন আজ
- ৩০ বছরেই ৩২ হাজার কোটির মালিক! কে এই নারী?
- আজ লক্ষ্মীপূজা, লক্ষ্মী ধনসম্পদ ও ঐশ্বর্যের প্রতীক
- শুভ প্রবারণা পূর্ণিমা আজ, ভিক্ষুদের বর্ষাবাসের সমাপ্তি
- সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন
- স্বর্ণের দামে টানা তিন দফায় পতন
- দূষণে বিশ্বের শীর্ষ পাঁচে রাজধানী ঢাকা
- এআই দিয়ে ছবি তৈরি করে যেভাবে আয় করবেন
- এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর
- আবারও বিক্ষোভে উত্তাল ফ্রান্স, আটক ১০০০
- রুমিন-ওসি বাগ্বিতণ্ডা: থানায় যাওয়া ব্যক্তিদেরতালিকা করছে পুলিশ
- টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত
- ১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি








